NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ম্যাসাচুসেটসে বৈশাখি উৎসবের আয়োজন


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১১:৫৯ এএম

ম্যাসাচুসেটসে বৈশাখি উৎসবের আয়োজন

ম্যাসাচুসেটসের মেডফোর্ড শহরে আনন্দ মূখর পরিবেশে -আমাদের বৈশাখি উৎসব শিরোনামে অনুষ্ঠিত হয়ে গেলো বৈশাখী আয়োজন। গত ২১শে মে ২০২৩ আমানা রশিদ চুনির সার্বিক তত্বাবধান ও পরিকল্পনায়, মেডফোর্ড শহরে বসবাসরত বাঙ্গালীরাই আয়োজন করেছে এই উৎসবের।বৈশাখী সাজে সজ্জিত আয়োজনের স্থানটিতে সাজানো ছিলো ঘরে বানানো বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টি। মধ্যাহ্ন ভোজ আয়োজন করা হয়েছিলো পান্তা ভাত, ইলিশ ভাজা, সর্ষে ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা, আরো ছিলো হরেক রকম মজাদার খাবার।অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট যেমন- পুরুষদের রুটি বানানো প্রতিযোগিতায় বিজয় হন মাকসুদ। দস্যি মেয়ে বল বাকেটে সই ইভেন্টে বিজয়ী হন রুনা। বাঙ্গালী সাজে নন্দিনীতে ১ম কাশফিয়া ২য় রিনা আক্তার ৩য় ফারহানা সাফি। পরিয়ে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ী ইভেন্টে ১ম জুয়েল ও তন্নী, ২য় মুস্তফা ও চুমকি, ৩য় রাসেল ও মনি। কিশোর কিশোরীদের মিউজিকের তালে বালিশ নিক্ষেপে ১ম নাশমিয়া, ২য় আহনাফ, ৩য় রাদিফা, এবং প্রতিটি বাচ্চার জন্য পুরস্কারের ব্যবস্থা ছিলো।অনুষ্ঠানে নতুন তিনজোড়া দম্পতিকে পুরস্কৃত করা হয়। পুরো আয়োজনটিতে সার্বিকভাবে সহযোগিতা করেছে শামিমা লাকি ও কাশফিয়া তারিন তানিয়া। এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করা হবে বলে জানান আয়োজকরা।