NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

মা কাঁদে -জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৬:০৮ পিএম

মা কাঁদে  -জাকিয়া রহমান

 

শ্রমিক দিবস উপলক্ষে রচিত

 

মা কাঁদে

-জাকিয়া রহমান 

 

১ টুকুর উদ্বেগ 

কাজের বুয়া মিনু থাকে বড় সাহেবের বাড়ি 

সঙ্গে ছেলে নিয়ে, 

দিনমান কাজ করে ঘুমায় মাঝ রাতে 

মেঝেয় কাঁথা বিছিয়ে।  

আট বছরের ছেলে টুকু বড় উদ্বেগ নিয়ে- 

মাকে চুপি সুধায়,  

প্রতিরাতে কাঁদো কেন মা যখন সবাই 

নাক ডেকে ঘুমায়? 

মা কেঁদেই চলে, অশ্রু বাঁধা মানে না  

বুকে ঝরে ঝরে লুঠায়। 

বলিস না তো কিছু মা? হয় আমার মন ভারি 

বড়ই দুঃখ পায়।

 

২ টুকুর নেই অবসর

বড়ই করুন টুকুর মুখটি, বিনয়ে বলতে চায়,  

মায়ের হাত ধরি-

আমি তো দেই না ফাঁকি সাহেবেরা যা বলে,

সব পারি আর করি।  

কাক ডাকা ভোরে উঠি, আধেক রাতেই 

সব কাজ সারি। 



 

শোন মা, আমার কাজের ফিরিস্তি  

একটি একটি করি-

বড় সাহেবের গায়ে তেল মলি,  

বড় কষ্টে করে এইয়া পিঠ ডলি।  

ডজন খানেক জুতার পলিশ,  

কখনো করি না কোন নালিশ।  

পানের বাটা সাজিয়ে ধরে,  

যাই নিয়ে মেম সাহেবের ঘরে।  

বিকেলবেলা ফুলের গাছে পানি, 

ইস্ত্রি করে কাপড় আনি। 

কাপড় নিয়ে যাই ধোপা বাড়ি,  

পরে শুকা কাপড়ে ভাজ মারি।  



 

পানি দে! চা দে! ফরমাস কত চলে! 

করি কাজ, যদিও শরীর ঢলে 

ফাঁকি দেই না, নেই কোন অবসর!

কাজ সারাদিন, অর্ধেক রাত ভর। 

 

৩ টুকুর মা বলে আমরা অধীন! 

খেটে খাই! খেটে খাই! বড় সাহেবদের বাসায়-

সারাদিন রান্না করি কত, বসে চুলার ধোঁয়ায়। 

নেই তো উপায়! করব কি? আমরা যে অধীন! 

দাসত্ব হয়েছে বিলোপ, আমরা কেন পরাধীন?

পানি ঢেলেও পারে না খেতে, চলন শুধু নবাবী!  

আমরা খেটে খেটেই মরি, তারা করে হম্বিতম্বি।  

 

টুকুর মত একজন শিশু শ্রমিককে মনে করে… যখন তার খেলার বয়স, লেখাপড়ার শেখার বয়স- সব অদৃশ্য … কেন?  

কবিতাটি আমার ছড়া/কবিতার বই ‘আকাশ কেন নীল’ থেকে তুলে দিলাম। ‘সেই বই’ নামে অনলাইন ডিজটাল লাইব্রেরি থেকে বইটি ফ্রি লোড করা যাবে মোবাইলে বা ট্যাবলেটে। 

ছবিটি আমার আনাড়ি হাতের পেন্সিল স্কেচ।