NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘আজ শুধু প্রেমের কথা হবে: তপুর গান’ – নিউইয়র্কে এক মনোমুগ্ধকর সন্ধ্যা সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড
Logo
logo
২৬শে মার্চের রাতকে স্মরণ করে

আগুনে পুড়ে সেদিন   - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৮ জুলাই, ২০২৬, ১০:১৬ পিএম

আগুনে পুড়ে সেদিন    - জাকিয়া রহমান

 

২৬শে মার্চের রাতকে স্মরণ করে

 

আগুনে পুড়ে সেদিন  

- জাকিয়া রহমান 

 

হঠাৎ জ্বলে উঠে ঘরের চাল আগে।     

ঘুম ঘোরে ছোট্ট শিশু চমকে জাগে।   

নিদারুণ ভীতিতে মায়ের বুকে হয়রান!    

কান্না ছাপিয়ে, গনগনে আগুন লেলিহান।     

 

ঘন আঁধার আর গুড়ুম গুড়ুম শব্দ!  

জাপটে ধরে পা মাটি হতে চায় স্তব্ধ! 

আগুন! আগুন! গোগ্রাসে গিলছে সব।  

পুড়ে হলো খাঁক! চারদিকে ধ্বংস রব!     

 

ঝলসে গেল মায়ের আঁখি অন্ধত্বতে,  

ভরে গেছে কাল আঁধার তার দৃষ্টিতে।  

আগুনের হাঁপরে চিৎকার মা ভূমিসাৎ!

ছিটকে পড়ে কোল থেকে শিশু অকস্মাৎ। 

জ্বলছে আগুন! আরও আগুন শিখা জ্বালি। 

ডুকরে মা কাঁদে, ওরে খোকা কোথায় গেলি?