NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

মিশিগানে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:০৪ এএম

>
মিশিগানে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপি।

শনিবার (৪ জুন) বিকেলে হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউয়ের কাবাব হাউজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনের সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিমের কন্যা টেক্সাস স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব আবেদা সিমিন চৌধুরী। আলোচনা সভা পরিচালনা করেন মিশিগান বিএনপির যুগ্ম সম্পাদক শাহাজান রহমান।   

আরও বক্তব্যে রাখেন- মিশিগান বিএনপির উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিলাল আহমদ, কোম্পানিগঞ্জ বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুর রকীব, ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামছুজদোহা বাবুল, মিশিগান বিএনপির উপদেষ্টা নিজাম উদ্দিন, সমজিদ আলম, মো. জামান, সাইফুল ইসলাম খান, দেওয়ান আবুজার চৌধুরী, রাজ আহমেদ তালুকদার, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিন, সহ-সাধারণ সম্পাদক আবদুল খালিক, আবদুল বাছিত, মিশিগান জাসাসের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শোভন, যুগ্ম সম্পাদক খন্দকার আফজাল রিপন প্রমুখ।             

আলোচনা সভার শুরুতে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মিশিগান বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আফজাল আহমেদ চৌধুরী।  

প্রধান অতিথি আবেদা সিমিন চৌধুরী বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, মেধা বাংলাদেশের মানুষের হৃদয়ে অম্লান। তিনি রাজনীতিতে গণতন্ত্রের পথকে সুগম করেছেন। জাতির সংকটময় মুহূর্তে বারবার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে। তার আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।