NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইনে কিন্ডারগার্টেন মাদ্রাসার বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত


মোঃ আলী খান বাবুল প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ১০:১৯ এএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইনে কিন্ডারগার্টেন মাদ্রাসার বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

 


মোঃ আলী খান বাবুল

 ২৪ ফেব্রুয়ারী, রোজ শুক্রবার সকাল দশটায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইনে "চুড়াইন সা'আদাতুদ দারাইন নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা"র শিক্ষা প্রদর্শনী ও বার্ষিক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল মাহমুদ কিন্ডারগার্টেন বোর্ডের কো-চেয়ারম্যান হযরত মাওলানা নূর-হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক থেকে আগত নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক আসাদ জামান।

বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন; লতিফ গার্ডেন সিটির ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলী খান বাবুল, আবহাওয়া অধিদপ্তরের ইন্জিনিয়ার আবু সাজ্জাদ চৌধুরী স্বাধীন, বিশিষ্ট ব্যাবসায়ী মোশারফ হোসেন ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রদর্শিত শিশুদের বাংলা, আরবি ও ইংরেজি সুন্দর হাতের লেখা প্রশংসার দাবি রাখে।

শুরুতে ছোটছোট ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত, হাদীস বর্ণনা ও হামদ-নাত  পরিবেশন করে।এরপর ছিল বক্তব্যের পালা। বক্তব্য দিতে গিয়ে মোঃ আলী খান বাবুল মাদ্রাসাটির উন্নয়নের জন্য পঞ্চাশ হাজার টাকা দান করার ঘোষণা দেন।অনুষ্ঠানের শেষে ছিল প্রতি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়  স্হান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ। এছাড়াও প্রতিজন ছাত্র-ছাত্রীকে সান্ত্বনা পুরস্কারও দেয়া হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের নিজস্ব জায়গায় নুতন ভবন নির্মাণের জন্য সবার কাছে সাহায্য সহযোগিতা চাওয়া হয়। উল্লেখ্য যে বর্তমানে যে যায়গায় মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে তা নিজস্ব জায়গায় নয় এবং তিন শতাধিক ছাত্র-ছাত্রীর জায়গা সংকুলানেও সমস্যা হচ্ছে।