NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

বইমেলায় কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৮টি স্পিরিচুয়াল সুপারন্যাচারাল থ্রিলার


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১২ এএম

বইমেলায় কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৮টি স্পিরিচুয়াল সুপারন্যাচারাল থ্রিলার

 

 

ঢাকা: অমর একুশে বইমেলায় কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহেমদ (অরপি) এর ৮টি থ্রিলার পাওয়া যাচ্ছে। লাকি মাই লাভ, হিরো!, দেবদূত!, হিরোর সাথে নীল জোনাকী!, লাকসাম জংশন!, আর একবার যদি, জ্বীন পরী ভালোবাসা ও নীল চশমা। সবগুলো বই বইমেলায় এনেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। বইমেলা ২০২৩ এ অনন্যার প্যাভিলিয়ন ২৮ এর বইগুলো পাওয়া যাচ্ছে। সবগুলো বই প্রকাশ করেছে অনন্যা এবং বইগুলোর প্রচ্ছদ করেছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ঋষি ধ্রুব এষ।

স্পিরিচুয়াল সুপারন্যাচারাল থ্রিলার বইগুলোর কেন্দ্রীয় চরিত্রে রয়েছে হিরো নামের এক তরুণ। খুবই সাধারন তার জীবন যাপন, সাধারন মানুষের মধ্যেই তার বসবাস। প্রকৃতির সাথে অদ্ভুত এক মিল রয়েছে ওর। আচার আচরনও তার খুবই অদ্ভুত। সবাই হিরোর কর্মকান্ডকে অবাক হয়ে দেখে আর ভাবে, ওকি কোন মানুষ? নাকি অন্যকিছু! সব কিছুই যেন ও আগে থেকেই জেনে যায়। সবই যেন ও আগে থেকেই বলে দিতে পারে। যার সান্নিধ্যেই আসে সবাই ওকে মুগ্ধ চোখে দেখে আর অবাক বিষ্ময়ে তাকিয়ে তাকিয়ে ওর বিভিন্ন কর্মকান্ড উপভোগ করে।

আমাদের আশেপাশে প্রতিদিনই শত শত মানুষ দেখা যায়। এদের কেউ আমাদের চেনা, কেউবা অচেনা। ফকির দরবেশ সাধু সন্নাসী নানা মানুষের ভীড়ে কে যে আসলেই কি তা সাধারনের মানুষের জানার বাইরে। মানুষের ভিতরেই বাস করে অন্য আরেক মানুষ। এই অন্য মানুষকে চিনতে হলে জানতে হলে অন্য আলোয় দেখার ক্ষমতা থাকতে হয়। যা সবার থাকেনা।

আঠারো উনিশ বিশ বছরের এক যুবক। সাদা জিন্সের প্যান্টের সাথে হালকা শর্ট নীল পাঞ্জাবী পায়ে বাদামী রঙের স্যান্ডেল আর কাঁধে বাদামি আর কালো রঙের মিশ্রনে তৈরি একটি চামড়ার ব্যাগ এই তার সম্বল। ধ্বধবে ফর্সা হালকা পাতলা শরীর ওর। যেনো সবার মাঝেই ও আলো ছড়িয়ে চলেছে। সবাই ওর কর্মকান্ডে মুগ্ধ হয়। মনের গহীনে এক ধরনের রোমাঞ্চ অনুভুব করে। সবাই ওকে ভালোবাসতে থাকে। সবাই ওর সান্নিধ্যে আসতে চায়। সবাই ওর মত হতে চায়।

সাধারন এক মানুষের বেশেই হিরো নামের এই অপুর্ব সুন্দর তরুণ হাজির হয় বিভিন্ন জায়গায়। শোনায় নানা কথা। কেউ বিশ্বাস করে। আবার কেউ পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেয়। কিন্তু ঘটনায় হিরো’র আর্বিভাবের সাথে সাথেই ঘটতে থাকে নানা ঘটনা। সাধারন মানুষের ভীড়ে সাধারন মানুষের মত করেই ওর চলাফেরা। আপাত:দৃষ্টিতে কথাবার্তা আচার আচরন আর বিচরন সাধারন মানুষের সাথেই। কিন্তু অন্য আলোয় তাকালে সাধারন এক হিরোর মাঝেই দেখা মিলে অন্য আরেক অসাধারন মানুষের! অন্য কিছুর! বিশ্বাস অবিশ্বাস যার যার কাছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর! যার যার কর্ম আর বিশ্বাস শুধু তার তারই।

হিরোর কর্মকান্ডে সবাই অবাক হয়। বিভ্রান্তি ছড়িয়ে পড়ে আাশেপাশের সবার মাঝে। সবাই জানতে চায় ’কে এই হিরো’, কি ও। কিন্তু কারো কাছে ওর সম্পর্কে কোন তথ্য নেই। লেখকের কাছেও নেই। শিব্বীর আহমেদ’র লেখা এই ৮টি সুপারন্যাচারাল থ্রিলারেই মিলবে হিরো নামের এই অদ্ভুত এক তরুণের দেখা। বইগুলো পড়ে আপনি যদি বুঝতে পারেন ওকে, তাহলে লেখককে জানানোর জন্য অনুরোধ রইলো।