NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

একুশের বইমেলায় শিব্বীর আহমেদ’র ২টি বই কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ এবং প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০২:২৬ এএম

একুশের বইমেলায় শিব্বীর আহমেদ’র ২টি বই কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ এবং প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’

 

ঢাকা: অমর একুশের বইমেলা ২০২৩ এ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৫ম কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ পাওয়া যাচ্ছে। বইমেলার দ্বিতীয় দিন বইটি মেলায় এনেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। কাব্যগ্রন্থটি বইমেলায় অনন্যা প্যাভিলিয়ন ২৮ এ পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি অনন্যা বাংলাবাজার, রকমারি.কম এর পাওয়া যাচ্ছে। বইটির মুল্য ২শত টাকা এবং বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

কাব্যগ্রন্থ ‘রূপালী জোঝনার জল’ শিব্বীর আহমেদ’র ২৯তম বই এবং ৫ম কাব্যগ্রন্থ। এর আগে শিব্বীর আহমেদ’র প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো ‘তোমার লাল টুকটুক, আগুনমুখী, নিরব নদীর কান্না, ও মায়া’। কাব্যগ্রন্থগুলো শিব্বীর আহমেদ’র ছদ্মনাম ‘অরপি আহামেদ’ নামে প্রকাশিত হয়েছে।

এছাড়াও অমর একুশের বইমেলা ২০২৩ এ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র প্রবন্ধের বই ‘নির্বাচিত কলাম’ এনেছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্বয়। জনপ্রিয় শিশুসাহিত্যিক হুমায়ন কবীর ঢালীর সম্পাদনায় বইটির প্রচ্ছদ করেছেন রুদ্র কায়সার। বইটির মূল্য ৩শত টাকা। এটি শিব্বীর আহমেদ’র ৩০তম বই। দেশের ও প্রবাসের দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত রাজনৈতিক ও সমাজ-সচেতন বিষয়াদি নিয়ে প্রকাশিত লেখা হতে বাছাইকৃত কলাম নিয়েই ‘নির্বাচিত কলাম’ বইটি সাজানো হয়েছে। বইটি অন্বয় প্রকাশের স্টল ৫৮৯-৫৯০ এ পাওয়া যাচ্ছে। বইটি লেখকের ৩০তম বই। এছাড়াও বইটি অন্বয় বাংলাবাজার, রকমারি.কম সহ অনলাইনে পাওয়া যাচ্ছে।