NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

বগুড়ায় শেষ হলো চলচ্চিত্র উৎসব


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১৩ এএম

বগুড়ায় শেষ হলো চলচ্চিত্র উৎসব

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : ৩০ জানুয়ারী, ২০২৩:বগুড়ায় ৩য় বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ পুরস্কার প্রদানের মধ্যদিয়ে শেষ হলো চলচ্চিত্রকর্মীদের মিলনমেলা। মধুবন সিনেপ্লেক্স চত্বরজুড়ে বসেছিলো এক আনন্দমেলা। পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে ৩ দিনব্যাপি এই উৎসবের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ৩১৯ আসনের সংসদ সদস্য ডরথী রহমান। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালক সুপিন বর্মন। পুরস্কার প্রদান সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার আরএম ইউনুস, দিশারীর ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগর, নেপালের চলচ্চিত্র প্রযোজক ইন্দু যোসি এবং জুরি সদস্য অরুণ দেও জোসি। উৎসব চেয়ারম্যান ফেরদৌস ওয়াহিদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে দেখানো হয় বাংলাদেশের ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সেই সাথে প্রদান করা হয় সম্মানিত অতিথিদের মধ্যে উৎসব সম্মাননা স্মারক। শনিবার রাতে অনুষ্ঠান সমাপ্তি হয়। 

ভিন্ন দেশের ভিন্ন ভাষা, সংস্কৃতির ১২টি দেশের মোট ৪২ টি চলচ্চিত্র দেখানো হয়েছে মধুবন সিনেপ্লেক্সে। বাছাইকৃত ৪২টি চলচ্চিত্র থেকে জুরিবোর্ডের মাধ্যমে ৫ ক্যাটাগরিতে দেয়া হয়  উৎসবের সেরা পাঁচ চলচ্চিত্রের পুরস্কার।