NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

জাকাত ফাউন্ডেশনের কম্বল পেলেন ৪০০ শীতার্ত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৯:০৯ এএম

জাকাত ফাউন্ডেশনের কম্বল পেলেন ৪০০ শীতার্ত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

বুধবার,১৮ জানুয়ারি

আমেরিকা ভিত্তিক বেসরকারি সংস্থা ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে বগুড়ার আদমদীঘির সান্তাহারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী-ঢেকড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার। এ সময় আরোও উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রোগ্রাম ম্যানেজার রেজাউল করিম, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি ও নওগাঁ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শাহ্ মো: শহিদুল হক প্রমূখ।


কম্বল নিতে আসা উপজেলার ছাতনী গ্রামের রহিমা বেগম নামের এক নারী জানান, শীত নিবারনের জন্য তার একটি কম্বলের বিশেষ প্রয়োজন ছিল। প্রচন্ড শীতে উন্নতমানের এই কম্বল পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তিনি দোয়া করেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এই ভাইয়েরা যেন এভাবেই দেশের সকল গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন।

উল্লেখ্য, ২০০১ সালে আন্তর্জাতিক এই সংস্থাটি আমেরিকার শিকাগোতে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৭ সাল থেকে বাংলাদেশে গরীব ও অসহায় মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে।