NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আহমেদ রশীদের বড় ভাইয়ের ইন্তেকাল


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৩:০২ এএম

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আহমেদ রশীদের বড়  ভাইয়ের ইন্তেকাল

 

নিউইয়র্ক (ইউএনএ): বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক বাংলাদেশ
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা আহমেদ রশীদের
বড় ভাই সিদ্দিক আহমদ (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজেউন)। গত ১৩ জানুয়ারী শুক্রবার তিনি হৃদযন্ত্রের
ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মরহুম
সিদ্দিক আহমদ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দির গাঁও
ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। মৃতুুকালে তিনি
পিতা, মাতা ও দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে
গেছেন।
শোক প্রকাশ: এদিকে ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা আহমেদ রশীদের
বড় ভাই সিদ্দিক আহমদ-এর ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ
প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মনোয়ারুল
ইসলাম এক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি
সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও মাওলানা আহমেদ রশীদের বড় ভাই সিদ্দিক আহমদ-এর ইন্তেকালে
আরো শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক
আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক
বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক
রতন তালুকদার, টাইম টেলিভিশন-এর অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস
খসরু, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক
নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, সাপ্তাহিক মুক্তকন্ঠ সম্পাদক ফরিদ
আলম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক
এবিএম সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মমিন মজুমদার, সাবেক
সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল গভীর শোক ও সমবেদনা
প্রকাশ করেছেন।