NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

বদরুল-মইনুল পরিষদকে হবিগঞ্জ জেলাবাসীর পূর্ণ সমর্থন


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:২০ এএম

>
বদরুল-মইনুল পরিষদকে হবিগঞ্জ জেলাবাসীর পূর্ণ সমর্থন

আগামী ৫ জুন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর নির্বাচনে বদরুল-মইনুল পরিষদকে পূর্ণ সমর্থন দিয়েছে হবিগঞ্জ জেলাবাসীর আয়োজিত সমাবেশে। 
 গত সোমবার ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি আয়োজিত সভায় এ সমর্থন দেয়া হয়।
সংগঠনের সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকন হাকিম সঞ্চালনায় অনুষ্ঠানে  শুভেচ্ছা বক্তব্য রাখেন  সাবেক সভাপতি  সৈয়দ নাজমুল হাসান কুবাদ, সাবেক সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর  উপদেষ্টা এডঃ নাসির উদ্দিন, সাবেক সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার, সহ-সভাপতি মো রেজাউল আজাদ ভুইয়া রিজু, উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার, জামাল উদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলী খান জুনেদ ও  সদস্য শেখ মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন মোঃ কুদ্দুছ মিয়া, মোঃ আব্দুল মন্নান সিকদার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ নাজিম উদ্দিন, মকবুল মিয়া, শাহ আবুল ফজল, মোঃ হিমেল আলী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক নির্বাচন কমিশনার সাব্বির হোসেন,  আশফাকুল হক চৌধুরী ও জালাল উদ্দিন তালুকদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর নির্বাচনে প্রার্থী মোঃ লোকমান হোসেন লুকু সহ-সভাপতি প্রার্থী সিলেট কোঠা, শামীম আহমেদ- সদস্য সুনামগঞ্জ, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক সাবেক সহ-সভাপতি মির্জা মামুন, বদরুল - মঈনুল পরিষদ ব্রঙ্কসএর চিফ কো-অর্ডিনেটর নূর  আলম জিকু।

এছাড়া সভায় আগামী ২৪ জুন বনভোজন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে আহŸায়ক সৈয়দ নাজমুল হাসান কুবাদ, যুগ্ন আহŸায়ক মোঃ আব্দুল মন্নান সিকদার, প্রধান সমন্বয়কারী মোঃ আতাউর রহমান ও সমন্বয়কারী মোশারফ চৌধুরী, সদস্য সচিব ইমরান আলী টুপি, যুগ্ন সদস্য সচিব মোঃ আলী খান  জুনেদ।  
অনুষ্ঠানে আগামী ২৪ জুলাই রবিবার বার্ষিক বনভোজন ভ্যালি স্টিম পার্কে হবিগঞ্জবাসিকে সপরিবারে উপস্থিত থাকার আহŸান জানান। 
সভায় হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা, কার্যকরী পরিষদ, সদস্য ও শুভাকাক্ষীগণ উপস্থিত ছিলেন।