গুরুতর জখম হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের এক্স হ্যান্ডল থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই কোনও ভাবে পড়ে যান তিনি। কপালে চোট পান। গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন। ক্ষত বেশ গভীর বলেই জানা গিয়েছে।
কপাল ফেটে রক্ত, গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৩:৫৪ পিএম
লাইফ স্টাইল রিলেটেড নিউজ
বৃটেনে যাযাবরের মত নৌকায় বসবাস করেন প্রায় ত্রিশ হাজার বৃটিশ নাগরিক
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বাংলা একাডেমি সাহিত্য পুরুস্কার-২০২২ পেলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল জলিল
১৫০ রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের
কী ইস্যুতে আলোচনায় মার্কিন প্রতিনিধিদল
রাষ্ট্রপতির অপসারণ দাবি ছাত্র আন্দোলনের দুই শীর্ষ সমন্বয়কের
সকালে কারফিউতে রাজধানীর সড়ক যেমন দেখা গেলো
মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ জলপথে পণ্য পরিবহনের সূচনা
