বৃটিশ নাগরিকদের জন্য আবাসন ব্যবস্থায় কোন ঘাটতি না থাকলেও বৃটেনে বিপুল সংখ্যক নাগরিক যাযাবরের মত নৌকায় বসবাস করেন। এদের বেশিরভাগই স্বেচ্ছায় নৌকাতে স্থায়ী বসবাস করেন আবার কিছু সংখ্যক নাগরিক অস্থায়ীভাবে বসবাস করেন। তবে এই নৌকাগুলো কোন বিশাল আকারের নৌকা নয়। নিতান্তই ছোট ছোট নৌকা। এদের সবই অভ্যন্তরীণ ছোট ছোট খালে অবস্থান করে। ‘রেসিডেন্সিয়াল বোট ওনার্স অ্যাসোসিয়েশনে’র মতে ১৫,০০০ থেকে ৩০,০০০ মানুষ অভ্যন্তরীণ জলপথের ‘ন্যারোবোট’ ও উপকূলীয় বা জোয়ার-ভাটা প্রভাবিত এলাকার মেরিনায় থাকা ‘হাউসবোট’-এ বসবাস করেন। পরিসংখ্যান বলছে ‘ক্যানাল অ্যান্ড রিভার ট্রাস্ট’-এর নেটওয়ার্কের আওতায় প্রায় ৮,৫০০ থেকে ৯,০০০টি নৌকা আনুষ্ঠানিকভাবে স্থায়ী বাসস্থান হিসেবে নিবন্ধিত।
স্থায়ীভাবে নৌকায় বসবাসকারী নিবন্ধিত নৌকা-মালিকদের মধ্যে প্রায় ১৫ শতাংশই তাদের নৌকায় সার্বক্ষণিক বসবাস করেন। ‘ক্যানাল অ্যান্ড রিভার ট্রাস্ট-এর তথ্যমতে নৌকায় বসবাসকারীদের মধ্যে রাজধানী লন্ডনেই সবচেয়ে বেশি মানুষ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে রাজধানীতে নৌকা-বাসিন্দার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে; এদের অনেকেই ‘কন্টিনিউয়াস ক্রুজার’ জীবনযাপন করেন। লন্ডনের জলপথগুলোতে অন্তত ৪,০০০ থেকে ৫,০০০ নৌকা এবং প্রায় ১০,০০০ মানুষ স্থায়ীভাবে বা শীতকালীন সময়ের জন্য অবস্থান করে। গ্রীষ্মকালীন সময়ে এর পরিমান আরো বাড়ে। তবে নৌকায় বসবাসকারীদের অনেকটা যাযাবরের মত স্থান পরিবর্তন করতে হয়। নিয়ম অনুযায়ী প্রতি ১৪ দিন পর পর নৌকার মালিকদের নৌকা সরিয়ে অন্যত্র নিতে হয়। আরও পড়ুন: সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করবে বিলাসবহুল স্থায়ী বাড়িঘর রেখে যাযাবরের মত কেন নৌকায় বসবাস করছেন এর কারণ জানতে চাইলে একজন বলেন , প্রকৃতির সাথে মিশে থাকতে অনেক আনন্দ।
শুধু মাত্র নৌকায় বসবাসকারীরাই প্রকৃতির পরিবেশ উপভোগ করতে পারে। কয়েকদিন পরপর নতুন নতুন এলাকায় নতুন অভিজ্ঞতা, নতুন প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচিত হওয়ার সুযোগ অন্যরকম জীবনযাত্রা এনে দেয়। প্রকৃতির সান্নিধ্য এই জীবনযাত্রার অন্যতম আকর্ষণ। এছাড়া আবাসন খাতে ক্রমবর্ধমান ব্যয়, বাড়িভাড়ার চাপ এবং ভিন্নধর্মী জীবনযাপনের আকাক্সক্ষা অনেককে এই বিকল্প জীবনধারার দিকে আকৃষ্ট করছে। তবে সাম্প্রতিক সময়ে নৌকাই বসবাসের খরচ এবং অন্যান্য ব্যয়ও বেড়েছে। ফলে অনেক নৌকাবাসী মনে করছেন, এই জীবনধারাও আগের মতো সস্তা নেই। তবুও যারা প্রকৃতি, স্বাধীনতা এবং ভিন্নধর্মী জীবনকে প্রাধান্য দেন, তাদের কাছে নৌকায় বসবাস এখনো একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
