বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, নতুন ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে এ নীতি করা হয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইএমকে সেন্টারে মঙ্গলবার (৩০ মে) এক আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
পিটার হাস বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং মার্কিন ভিসানীতি সেই প্রতিশ্রুতিকেই সমর্থন করে। এটা বাংলাদেশের জনগণের জন্যই।’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাম্মী আহমেদ প্রমুখ। গত ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি নতুন ভিসা নীতি ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, নির্বাচনে কারচুপি, ভীতি প্রদর্শন এবং নাগরিক ও গণমাধ্যমের বাকস্বাধীনতায় যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
নতুন ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই:বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০১:৪০ এএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের সাথে জাতিসংঘ পুলিশ প্রধানের বৈঠক
নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন মেয়র প্রার্থী মামদানি
VOA Wins Five Chesapeake AP Awards in Multiple Categories
লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে মারলো বিএসএফ
পররাষ্ট্রমন্ত্রীর সাথে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
চীন সরকার উপযোগী সময়ে ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগ’ উত্থাপন করেছে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের পর সাংবাদিকদের সাথে সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩
