নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরোত্তম) ৪৫তম শাহাদৎ বার্ষিকী স্মরণে প্রতি বছরের মতো এবছরও ৩০মে শনিবার বিকেল ৫টায় নিউইয়র্কের সর্বদলীয় সমাজিক সংগঠন জ্যাকসন হাইটস এলাকাবাসী দোয়া মাহফিল ও খাবারবিতরণ কর্মসূচী গ্রহণ করে। এদিন ৫হাজার লোকের জন্য খাবার এবং ৫ হাজার জায়নামাজ বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান। উল্লেখ্য, ১৯৮১ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থানকালে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার ব্রশফায়ারে নিহত হন। খবর ইউএনএ’র।
জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের সামনে আয়োজিত অনুষ্ঠান ও বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সদস্য সচিব আমানত হোসেন আমান। দেয়া মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ইতিপূর্বে মৃত্যুবরণকারী দেশের সকল জাতীয় নেতাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়ার আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টিবোর্ডের সাবেক চেয়ারম্যান এম আজীজ, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বিশিষ্ট রাজনীতিক আলাউদ্দিন বুলু, গিয়াস আহমেদ, জসিম ভূইয়া, গিয়াস উদ্দিন, আবু সাঈদ আহমদ, গোলাম ফারুক শাহীন, আমিনুল ইসলাম স্বপন, সৈয়দা মাহামুদা শিরিন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নমী, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী সারোয়ার খান বাবু, আহবায়ক দেওয়ান মনির, তত্ত¡াবধায়ক এজাজুল ইসলাম নাঈম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন সৎ, দেশপ্রেমিক ও বিশ্বের অন্যতম নন্দিত রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ এবং তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি জ্যাকসন হাইটস এলাকাবাসীর সর্বজনীন উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে একদিকে দেশী-বিদেশী সর্বস্তরের মানুষের মাঝে তবারক বিতরণ অপরদিকে পৃথক লাইন থেকে আগ্রহীদের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।
৫ হাজার লোকের মাঝে তবারক ও জায়নামাজ বিতরণ
নিউইয়র্কে জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী পালিত
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৪:১৫ এএম
প্রবাস রিলেটেড নিউজ
A Teen’s Perspective on Rights, Responsibilities, and Family Guidance
এনআরবি কনফারেন্সে হুমায়ুন কবীরের সাথে মতবিনিময়
HALF A LIFE to Premiere Online on Nukhu
পবিত্র ওমরাহ হজ পালন করলেন শাহ নেওয়াজ দম্পতি
Bangladesh Calls for Fair Global Financial Architecture and Sustainable LDC
বৈশাখী উৎসবে রঙিন আনন্দে মুখরিত নিউইয়র্ক
মেডফোর্ডে অনুষ্ঠিত হলো বাঙালিয়ানার পিঠা উৎসব
অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের দাবী
