এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পাদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সারাদিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। (২৬ নভেম্বর বুধবার ) বেলা ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বেনজীর আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মোস্তাফিজুর রহমান।
এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক অফিসার বরুণ কুমার পাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং সাংবাদিক বৃন্দ। এবারের প্রদর্শনীতে মোট ২০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে শাহীওয়াল ষাঁড়, হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, মহিষ, উন্নত জাতের খাসি, ভেড়া, ঘোড়া, বিভিন্ন জাতের হাঁস, মুরগি ও পাখি প্রদর্শন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘটে।
