ফেনীতে নতুন জেলা প্রশাসক মনিরা হক যোগদান করেছেন। আজ ২৭ অক্টোবর সোমবার তিনি ফেনী জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। নবাগত জেলা প্রশাসক মনিরা হককে তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মাসহ প্রশাসনের কর্মকর্তারা। ২৭তম বিসিএস এই কর্মকর্তা তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ফেনীতে নতুন জেলা প্রশাসক মনিরা হকের যোগদান
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০৩:২৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়া-৬ সদরে তারেক রহমান ও ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর
দিনাজপুরে ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম! দেখতে মানুষের ভিড়
বগুড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা
‘The Bangladeshi-American Media Foundation, Inc.’ Launched in New York
বগুড়ায় কুমড়ো বড়ি তৈরির ধুম, কয়েক কোটি টাকায় বিক্রির সম্ভাবনা
জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি ফোরাম ২০২৬-এ উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত এএইচএম বজলুর রহমান
মুক্তি যুদ্ধ নাকি এক হেঁয়ালি -জাকিয়া রহমান
