এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে: (৭ জানুয়ারি মঙ্গলবার ) বগুড়া জেলার,দুপচাঁচিয়া উপজেলা পরিষদ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। রাজশাহী বিভাগীয় কমিশনার,পরিদর্শনকালে দুপচাঁচিয়া উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এবং ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচির আওতায় একজন ভিক্ষুককে ব্যবসায়ের সামগ্রীসহ দোকানঘর প্রদান করেন।
পরবর্তীতে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং দুপচাঁচিয়াতে অবস্থিত চাইনিজ চুল ফ্যাক্টরি Bangladesh Haijindi Hair Products Co Ltd পরিদর্শন করেন। এ সময় সাথে ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,বগুড়া হোসনা আফরোজা, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি সহ দুপচাঁচিয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।
রাজশাহী বিভাগীয় কমিশনার, দুপচাঁচিয়া উপজেলা পরিষদ পরিদর্শন
প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ১০:১৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বললেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস
কেন্দ্রের কাছে গুরুত্বহীন হয়ে পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বগুড়া জেলার,আদমদীঘি উপজেলা পরিদর্শনে রাজশাহী বিভাগীয় কমিশনার
৯ জুলাই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও গেটি ইমেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে ১৩ ডিসেম্বর বুধবার ২০২৩ জ্যাকসন হাইটসে
নতুন মাইলফলকে জয়া আহসান
