কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দল। গতকাল সোমবার সকালে তারা কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। বেলা সাড়ে ১১টার দিকে তারা উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পৌঁছান। কংগ্রেসম্যানদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক। তারা মোট ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছু-দ্দৌজা জানান, সকাল ৯টায় কংগ্রেসের প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমসহ ইউএন এর বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে কংগ্রেস প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিদর্শনে যান। সেখানে প্রতিনিধি দল ১২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি দল
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:৩১ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বসবাসযোগ্য ঢাকার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন - স্থানীয় সরকার মন্ত্রী
দুই প্রতিবন্ধীর বিয়েতে ১০ ভ্যান নিয়ে এলাকাবাসীর আনন্দ র্যালি
বগুড়ায় ৩৭ বছর পায়ে হেঁটে পত্রিকা বিক্রি: পাশে দাঁড়ালেন ওসি
ছাতিয়ানগ্রামে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন অনুষ্টিত
Bangladesh Embassy hosts reception to celebrate longstanding Dhaka-Washington partnership
জীবননগরের উথলীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
৪-৫ লাখ লোক মারা যাবে? কী যে বলেন! আমরা আইন হাতে তুলে নেবো না --মির্জা ফখরুল ইসলাম আলমগীর
