নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশী
বংশোদ্ভুত যুবক রওনক হক রতন (২০) কৃষ্ণাঙ্গের গুলিতে নিহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে বাফেলো শহরের নিকটবর্তী উপশহর
চেকটোওয়াগাতে নিজ বাসা থেকে দুই বøক দুরে তাকে গুলি করে হত্যা
করা হয়। এ ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তবে
পুলিশ ঘাতককে এখনো গ্রেফতার করেনি। পুলিশ বলছে তাকে
নজরদারীতে রাখা হয়েছে। খবর ইউএনএ’র।
জানা যায়, রতন গাড়ী পার্ক করে দুই বন্ধুকে নিয়ে গল্প করছিলেন। এমন
সময় কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি এসে রতনের গাড়ী সরাতে বলে। রতন সহ বন্ধুরা
গাড়ী সরাতে অস্বীকৃতি জানিয়ে বলে ‘আমরাতো বৈধভাবে পার্ক
করেছি। গাড়ী সরাবো কেন?’ একথা বলার পর তাদের মধ্যে বাক-বিতন্ডার
এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তিটি বন্দুক বের করে রতনকে লক্ষ্য করে কয়েক
রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় রতনকে
নিকটবর্তী একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত
ঘোষণা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাফেলো পুলিশ ঘাতক
ব্যক্তিকে গ্রেফতার হয়নি। আরো জানা যায়, ঘটনার পর ঘাতক নিজেই
পুলিশ কল করে এবং ঘটনার কথা পুলিশকে জানায়। পুলিশ ঘটনার তদন্ত
করছে।
এদিকে স্থানীয় সিটি মেয়র ও কাউন্সিম্যান নিহত রতনের বাসায় গিয়ে
তার পরিবারের সাথে সাক্ষাৎ করে শান্তনা জানিয়েছেন। অপরদিকে
প্রবাসী বাংলাদেশীরা রতন হত্যার প্রতিবাদে সমাবেশ করে হত্যাকরীকে
অবিলম্ব গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
উল্লেখ্য, রতনের জন্ম নিউইয়র্ক সিটির জামাইকায়। বাবা-মায়ের
সাথে কয়েক বছর আগেই তারা বাফেলো শহরে চলে যায়। দুই ভাই ও এক
বোনের মধ্যে রতন দ্বিতীয়। সে স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার
বাবার নাম আতাউর লিটন এবং তাদের দেশের বাড়ী বগুড় জেলার শিবগঞ্জে।
তারা ২১ বছর নিউইয়র্কে বসবাস করার পর কয়েক বছর অগে বফেলো চলে
যান। রতন জ্যামাইকা মুসলিম সেন্টার স্কুলের শিক্ষার্থী ছিলো।
এদিকে রতনের নামাজে জানাজা সোমবার (১৪ অক্টোবর) বিকেলে
বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লী ও
প্রবাসী বাংলাদেশী অংশ নেন। মঙ্গলবার তার মরদেহ বাফেলো হারলেম
সিমিটারিতে দাফন করা হয় বলে জানা গেছে।
বাফেলোতে বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০৩:৩৩ এএম
প্রবাস রিলেটেড নিউজ
জ্যামাইকায় ‘সেলিম-আলী’ প্যানেলের সমাবেশ অনিয়ম ও দূর্নীতিমুক্ত সোসাইটি গড়ার অঙ্গীকার
ইমরানের গ্রেপ্তার অবৈধ, মুক্তির নির্দেশ পাকিস্তানে খেলা পাল্টে দিলো সুপ্রিম কোর্ট
শেখার কোনো শেষ নেই, গুণী শিল্পীদের সৃষ্টি আমাদের জন্য প্রেরণা:সিলভি তাহমিনা
GOVERNOR HOCHUL ANNOUNCES BANKING GUIDANCE TO EASE FINANCIAL BURDENS FOR THOSE IMPACTED BY HURRICANE FIONA
নিউইয়র্ক চেম্বার অব কমার্সের ট্রাস্টেড ট্রেডিং পার্টনার এওয়ার্ড পেলেন মুক্তধারার বিশ্বজিত সাহা
আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন
