রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিওর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ১০ সেপ্টেম্বর ২০২৬ ৪৬৬৩
রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিওর সৌজন্য সাক্ষাৎ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) সকাল ১০ ঘটিকায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে রাজশাহী ধর্মপ্রদেশের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মপাল ও রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ (ফিলিপাইন) এর সাবেক চেয়ারম্যান,শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতি :সচিব ) মো. ইউসুফ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিভাগীয় কমিশনার মো, ইউসুফ আলী , সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে বিভাগীয় প্রশাসনের আন্তরিকতার কথা তুলে ধরেন এবং এ ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সিস্টার এমসি,ফাদার সুব্রত পিউরিফিকেশন; ফাদার লিটন কস্তা পালক পুরোহিত, ফাদার উইলিয়াম মুরমু এছাড়াও রাজশাহী অঞ্চলের কারিতাসের কর্মকর্তাগণ।

ছবিতে দেখুন

রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিওর সৌজন্য সাক্ষাৎ
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন