চলে গেলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক সাংবাদিক-কলামিস্ট ও বেতার সম্প্রচারক মনজুরুল হক

আকবর হায়দার কিরন
২২শে নভেম্বর, ২০২৬ বাংলাদেশ সময় বিকেল ৫টায় জাপানে তাঁর নিজবাড়িতে মারা গেছেন। দীর্ঘ ৪০ বছর জাপানে থাকলেও প্রতিবছরই দেশে আসতেন। ক্যান্সারের প্রকোপ বেড়ে গুরুতর অসুস্থ থাকায় ২০২৬ সালে দেশে আসেননি। মনজুরুল হক মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সংস্কৃতি সংগঠক, গবেষক, প্রাবন্ধিক ও প্রকাশক মফিদুল হকের ছোট ভাই। মনজুরুল হকের জন্ম ১৯৫২ সালে, ঢাকায়।
ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এবং মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) থেকে জাপানের রাজনীতি ও ইতিহাস বিষয়ে তাঁর দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ।
১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে জাপানে স্থায়ীভাবে বাস করছেন। তিনি জাপানের দু'টি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে অধ্যাপনা করেছেন। রুশ ও জাপানী ভাষায় তাঁর বিশেষ দখল ছিলো। রুশ ভাষার কবিতা বাংলায় অনুবাদ করেছেন। লিখেছেন জাপান ও রাশিয়ার ভ্রমণ কথা। পাশাপাশি জড়িত ছিলেন সাংবাদিকতা পেশায়। কাজ করেছেন বিবিসি বাংলায় এবং জাপান বেতারে সম্প্রচারক হিসেবে। সাংবাদিক হিসেবে কাজ করেছেন প্রথম আলোর টোকিও প্রতিনিধি হয়ে।
মনজুরুল হক রেডিও জাপানের বাংলা বিভাগে কাজ করেছেন বহু বছর। বাংলা অনুস্টানের শ্রোতাদের কাছে তাঁর কন্ঠ ছিল খুব জনপ্রিয়। এক সময়
তিনি বিবিসি বাংলা বিভাগেও কাজ করেছেন।
মনজুরুল হক দেশ-বিদেশের সংবাদমাধ্যমে বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই লেখালেখি করেন। লিখেছেন ভ্রমণগদ্য। পর্যটকদের অচেনা বা এড়িয়ে যাওয়া জাপানের নানা রোমাঞ্চকর জায়গায তিনি ঘুরে বেড়িযেছেন এবং তার ওপর রিখেছেন। ব্রিটিশ লাইব্রেরীতে মাইক্রোফিল্মে সংরক্ষিত থাকা ঢাকার ভ্রমণকারী হরিপ্রভা তাকেদার ভ্রমণরচনা "বংগমহিলার জাপান যাত্রা" বইটি তিনি সংগ্রহ করে প্রকাশ করেন। এই উদ্যোগ না নিলে হয়তো হরিপ্রভা তাকেদা ও তাঁর সাহিত্য কালের গর্ভে হারিয়ে যেত।
ঢাকার নানা বিষয় এবং অনেক বিশেষ ব্যক্তিত্ব নিয়েও গবেষণাধর্মী প্রবন্ধ লিখেছেন মনজুরুল হক। মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছেন। তাঁর একক ও যৌথভাবে রচিত এবং প্রকাশিত গ্রন্থসংখ্যা ১০টির বেশি। তাঁর সর্বশেষ প্রকাশিত গ্রন্থ আত্মজীবনীমূলক গ্রন্থ 'A Story of My Time'। তাঁর অন্যান্য গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখ যোগ্য :
'কাঁটাতারের এপার ওপার',
'মিয়ানমার জিও-পলিটিক্সের রেসের ঘোড়া',
'আমার জাপান জীবনের স্মৃতি',
'মুজিব ট্র্যাজেডি'।
## জাপান প্রবাসী ও বিশিষ্ট সাংবাদিক কাজী এনসানুল হক তাঁর অনেক তথ্য জানিয়ে সাহায্য করেছেন এই প্রতিবেদন লিখতে গিয়ে !
ছবিতে দেখুন


