আবেগ আপ্লুত কন্ঠে ভোট চাইলেন ‘কুনু-ফিরোজ’ চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার রাস্তায় মিছিল-শ্লোগান
‘কুনু-ফিরোজ’ প্যানেলের ব্রæকলীনের সভায় মানুষের ঢল

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘পরিবর্তনের শ্লোগান’ নিয়ে প্রতিদ্ব›িদ্বতাকারী ‘কুনু-ফিরোজ’ প্যানেলের উদ্যোগে ব্রæকলীনের সর্বশেষ নির্বাচনী ও প্যানেল পরিচিতি সভায় মানুষের ঢল নেমেছিলো। বিশেষ করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদের এলাকা হিসেবে ব্রæকলীন-কে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের ঘাঁটি হিসেবে উল্লেখ করে বক্তারা বলেছেন ২৫ অক্টোরের নির্বাচনে ব্রæকলীন কেন্দ্র তথা সকল কেন্দ্রে জয়ী হয়ে প্রবাসীদের ন্যায্য দাবী পূণ করবেন। সভায় কুনু বলেন, আসন্ন নির্বাচনে আমি সবার সহযোগিতা চাই, ভোট চাই। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। কমিউনিটির সেবাই আমার লক্ষ্য। তিনি বলেন, এটাই আমার শেষ নির্বাচন। আগামী নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে বাস্তবভিত্তিক কর্মসূচী নিয়ে সোসাইটিকে তথা কমিউনিটিকে শক্তিশালী করবো।
অপরদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ আবেগ আপ্লুত কন্ঠে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গত তিন মাস অনেক বক্তব্য দিয়েছি। আজ আর বক্তব্য নয়। তিনি কান্না জড়িত কন্ঢে বলেন, আমি ব্রæকলীনের মানুষ, ব্রæকলীনবাসীরাই আমার ভাই-বোন-ভাবী, বন্ধু, চাচা-চাচী। আপনাদের সন্তান হিসেবে আমি ২৫ অক্টোবরের নির্বাচনে সবার দোয়া আর ভোট চাই। আর কোন কারণে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই। তিনি বলেন, আমরা বিজয়ী হলে সোসাইটিকে সবার সংগঠনে পরিণত করবো, জবাবদিহীর সোসাইটি গড়বো।
গত ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় ব্রæকলীনের বেভার্লী রোডের উপর বিশাল ছামিয়ানা টাঙ্গিয়ে এই সভার আয়োজন করা হয়। প্রচন্ড ঠান্ডার মধ্যেও ‘কুনু-ফিরোজ’ প্যানেলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় সর্বস্তরের বিপুল সংখ্যক বাংলাদেশীর উপস্থিতিতে সভাটি জনসভায় পরিণত হয়। সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সভার কার্যক্রম চলে। উল্লেখ্য, সভা শুরুর আগে ‘কুনু-ফিরোজ’-এর নেতৃত্বে দেশীয় স্টাইলে বিপুল সংখ্যক মানুষ চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার রাস্তায় মিছিল বের করেন এবং নানা শ্লোগান দেন।
‘কুনু-ফিরোজ’ প্যানেলের ব্রæকলীনের নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক এবং সন্ধীপ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মাহফুজুল মওলানা নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাষ্ট্রি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম এ আজিজ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নাসির উদ্দিন।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ‘কুনু-ফিরোজ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জামাল আহমেদ জনি, বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সাবেক সদস্য ও গ্রেটার নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সোসাইটির সাবেক সহ সভাপতি ও কুইন্স নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফারুক চৌধুরী, ‘কুনু-ফিরোজ’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেলাল মাহমুদ, আহŸায়ক রুহুল আমীন সিদ্দিকী, সদস্য সচিব আনোয়ার হোসেন, কো-চেয়ারম্যান এবং বৃহত্তর কুমিল্লা সমিতি ইউএসএ’র সভাপতি ইউনুস সরকার, প্রধান সমন্বয়কারী বাবুল চৌধুরী এবং অর্থ কমিটির চেয়ারম্যান মইনুল ইসলাম, মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আজাদ, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী মোস্তফা কামাল পাশা বাবুল, লুৎফুল করীম, স›দ্বীপ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাষ্টির সদস্য আব্দুল ওয়াদুদ, স›দ্বীপ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টির সদস্য রফিকুল ইসলাম মানিক ও গোলাম মাহমুদ, স›দ্বীপ এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি আশ্রাফ উদ্দিন, নারায়নগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মহসীন, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, কমিউনিটি নেতা টি মোল্লা, এস এম ফেরদৌস, আহসানউল্লাহ বাচ্চু, ইঞ্জিনিয়া জাহাঙ্গীর আলম, কবি গৌউস খান, গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ নাসিম, কুমিল্লা সোসাইটি ইউএসএ’র সভাপতি কাজী আসাদুল্লাহ, জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ভিপি জহির মোল্লা, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল ওয়াদুদ, আহŸায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব মির্জা মাহমুদুল হাসান, অর্থ কমিটির চেয়ারম্যান আরিফ আর চৌধুরী প্রমুখ। সভায় প্যানেল নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন এম ও জি রাসেল ভূইয়া।
সভায় ‘কুনু-ফিরোজ’ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহ অন্যান্য প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেদু, সহ সভাপতি পদপ্রার্থী ও সোসাইটির বর্তমান সহ সাধারণ সম্পাদক কালাম ভূঁইয়া, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোর্শেদ আলম, কার্যকরী সদস্য আবুল বাশার ভূইয়া প্রমুখ। যৌথভাবে সভা পরিচালনা করেন ‘কুনু-ফিরোজ’ প্যানেলের ব্রæকলীন নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক মাইনুল উদ্দিন মাহবুব ও সদস্য সচিব ওয়ালিদুল ইসলাম।
সভার মাঝে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন মাইনুল উদ্দিন মাহবুব। প্যানেলের প্রার্থী হলেন: সভাপতি- আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি- দুলাল বেহেদু, সহ সভাপতি- আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক-ফিরোজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক- আহমেদ আর চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক- সৈয়দ গৌসুল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক- কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- বেগম এম চৌধুরী, যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- কাজী আর হাসান এবং কার্যকরী সদস্য- সিরাজুদ্দিন হক, মোহম্মদ এ সিদ্দিক, মোহাম্মদ আবুল বাসার, মাসুদুল হক সানু, মোহাম্মদ কাওসার আলম ও মোহাম্মদ এম ইসলাম।
সভায় আজমল হোসেন কুনু আরো বলেন, সোসাইটিতে আগেও সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছি। কোন মিথ্যা প্রতিশ্রæতি, আশ্বাস দেবো না। কমিউনিটির সেবায় যা করা দরকার তাই করবো, এজন্য সবার সহযোগিতা নেবো। বাস্তবমুখী পদক্ষেপ নেবো। সোসাইটিকে গণমুখী করবো।
সভায় বক্তারা বর্তমান কমিটির আয়-ব্যয়ের হিসাব দাবী, কবর ক্রয় করা না করার তীব্র সমালোচনা করেন এবং ‘কুনু-ফিরোজ’ প্যানেল-কে একটি যোগ্য প্যানেল হিসেবে উল্লেখ করে নির্বাচিত করার আহŸান জানিয়ে বলেন, আজমল হোসেন কুনু ওজনপার্কের মানুষ, ফিরোজ আমহমেদ আমাদের ব্রæকলীনের অর্থাৎ আমাদের ঘরের মানুষ, তাঁদের সম্মান মানেই আমাদের সম্মান। ব্রæকলীনবাসীদের সম্মান রাখতেই ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে জয় করতে হবে।
নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর, রোববার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।-প্রেস বিজ্ঞপ্তি।
ছবিতে দেখুন





