শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ সড়কের উদ্বোধন

আন্তর্জাতিক ২৩ নভেম্বর ২০২৬ ৪৫৮৯
শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ সড়কের উদ্বোধন

আকবর হায়দার কিরন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ঐতিহাসিক উইলিস টাওয়ারের (সাবেক শিয়ার্স টাওয়ার) পাদদেশে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ নামে একটি সড়কের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক নামকরণের উদ্বোধন করেন শিকাগো সিটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলু মিয়া, উপদেষ্টা জসিমউদ্দীন, হাদি ভুইয়া প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালে শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে একই শহরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে “জিয়াউর রহমান ওয়ে” নামকরণ করা হয়েছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি; তাঁর রাজনীতির মূলমন্ত্র ছিল গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা। স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে কখনো আপস করেননি।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া তাঁর জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করেছেন—ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরস্থায়ী। এ কারণেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।

শিকাগোর মতো বিশ্বখ্যাত নগরীর বুকে তাঁর নামে সড়কের নামকরণ শুধু একজন মহান নেত্রীর প্রতি সম্মান নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক গৌরবের মুহূর্ত। বেগম খালেদা জিয়ার আদর্শ ও গণতন্ত্রের জন্য তাঁর আপসহীন সংগ্রাম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

ছবিতে দেখুন

শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ সড়কের উদ্বোধন
শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ সড়কের উদ্বোধন
শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ সড়কের উদ্বোধন
শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ সড়কের উদ্বোধন
শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ সড়কের উদ্বোধন
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন