নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি গঠিত মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যদা দেওয়া এখন সময়ের দাবী

বাংলাদেশ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩০৭২
নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি গঠিত মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যদা দেওয়া এখন সময়ের দাবী

নিউইয়র্ক (ইউএনএ): স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক’-এর উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত হলো ষষ্ঠ ভাসানী সম্মেলন-২০২৬। সম্মেলনে বক্তারা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, মওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে চিনতে-জানতে আরো গবেষানা করতে হবে, তাঁর উপর আরো পড়াশুনা করতে হবে, জানতে হবে। বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিরুদ্ধে নানা আপ্রচার হয়েছে, অপপ্রচার চলছে। তিনি কখনোই হিন্দু বিদ্ধেষী নেতা ছিলেন না। ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টার-বৌদ্ধ তথা সর্বস্তরের জনমানুষের নেতা। জাতীয় নেতা হিসেবে আমরা তার যথাযথ সম্মান জানাতে পারিনি। বক্তারা বলেন, কিন্তু সময় ফুরিয়ে য়ায়নি। মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতা হিসেবে মর্যদা দেওয়া এখন সময়ের দাবী। রাষ্ট্রীয়ভাবে তাকে স্মরণ করা উচিৎ। সম্মেলনে ১০ দফা রেজ্যুলেশন গৃহীত হয়। খবর ইউএনএ’র।

রোববার (২০ সেপ্টেম্বর) সিটির উডসাইডের কুইন্স প্যালেসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের ষষ্ঠ সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক, বিশিস্ট লেখক ও গবেষক প্রফেসর সলিমুল্লাহ খান। গেস্ট অর্ব অর্নার ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয় উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের সাবেক মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সাথী, ভাসানী চর্চা কেন্দ্র-কলকাতা’র প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক, গবেষক ও নির্মাতা সৌমিত্র দস্তিদার এবং ভাসানী গবেষক জুনাইদ এহসান। ফাউন্ডেশনের সভাপতি বীর মুত্তিযোদ্ধা আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের মূল পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে জাতীয় সঙ্গীত পরিবেশিত হওয়ার পর মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ ইনক’র সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের এবং ভাসানীর উপর প্রবন্ধ পাঠ করেন সাবেক ছাত্রনেতা মোস্তফা করিম ফরিদ। এছাড়াও আলোচনায় অংশ নেন ষষ্ঠ মওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ উদযাপন কমিটির পৃষ্ঠপোষক সৈয়দ টিপু সুলতান, আহŸায়ক গিয়াস আহমেদ, বিশিষ্ট রাজনীতিক নাহিদুল ইসলাম প্রমুখ। সম্মেলন উদযাপন কমিটির সাংস্কৃতিক পর্বের প্রধান নূর আমীন। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব শাহাব উদ্দিন সাগর। সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উম্মোচনও করা হয় মূল মঞ্চে।

কবিতা আবৃত্তি করেন সাদেক খান ও হারুন উজ জামান ভূঁইয়া। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী মরিয়ম মারিয়া, নীলিমা শশী ও করিম হাওলাদার। এই পর্ব সঞ্চালনায় ছিলেন সম্মেলন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক এসএম ফেরদৌস। নতুন কমিটি গঠিত: সম্মেলনে সংগঠনের কার্যকরী কমিটির মেয়াদ চলতি বছরে শেষ হওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম সভাপতি ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর, রোববার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে ৬ষ্ট মওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত: আলী ইমাম দ্বিতীয়বারের মতো সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ২৫ সদস্যের কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ সভাপতি- মোস্তফা করিম ফরিদ, সহ সভাপতি- কাজী সাখাওয়াত হোসেন আজম, যুগ্ম সম্পাদ- নাজমুল আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক- এস এম ফেরদৌস, কোষাধ্যক্ষ- নূর আমিন, ওভারসিস সম্পাদক- আতাউর রহমান আতা, প্রচার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- তানভির করিম, মহিলা বিষয়ক সম্পাদক- নার্গিস রহমান, সমাজ কল্যাণ সম্পাদক- দেলোয়ার হোসেন শিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সৌমিত্র দস্তিদার। কার্যকরী সদস্যরা হলেন: এম এ সাদেক, শাহ আলম দুলাল, খন্দকার ফরহাদ, মাহমুদ খান তাসের, কিউ জামান, আবদু রহিম হাওলাদার, এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফারুক হোসেন মজুমদার, বাসেত রহমান, বিল্লাল চৌধুরী, মইন উদ্দিন নাসের (পদাধিকার বলে সদস্য)। এ কমিটি ঘোষণা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের। কমিটি ঘোষণার সময় জানানো হয় সম্মেলনোত্তর কার্যকরী কমিটির বৈঠকে উপদেষ্টা মন্ডলী গঠন করা হবে। এ কমিটি ২০২৭-২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সম্মেলনে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, এটিএন বাংলা ইউএসএ’র পরিচালক ফখরুল আলম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সংসদ সদস্য মমতাজ আলো এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হোসেন খান, যুগ্ম আহŸায়ক ফিরোজ আহমেদ, সমন্বয়কারী কাজী আজম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাসনী ভক্ত বিপুল সংখ্যক বাংলাদেশী-আমেরিকান উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক: সালাহউদ্দিন আহমেদ

ছবিতে দেখুন

নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি গঠিত মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যদা দেওয়া এখন সময়ের দাবী
নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি গঠিত মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যদা দেওয়া এখন সময়ের দাবী
নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি গঠিত মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যদা দেওয়া এখন সময়ের দাবী
নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি গঠিত মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যদা দেওয়া এখন সময়ের দাবী
নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি গঠিত মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যদা দেওয়া এখন সময়ের দাবী
নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত : নতুন কমিটি গঠিত মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যদা দেওয়া এখন সময়ের দাবী
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন