২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি

বাংলাদেশ ৬ আগস্ট ২০২৬ ২৮৮৭

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা থাকছে না; শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তবে অন্যান্য শ্রেণিতে পরীক্ষার নিয়ম বহাল থাকবে।

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো ধরনের পরীক্ষা দিতে হবে না। শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিকের অন্য সব শ্রেণিতে আগের মতোই পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।

এছাড়া, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২০২৬ সালের ১০ আগস্ট প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন