শিল্পকলায় নজরুলের লেটোগান ও কবিগানের বিশেষ অনুষ্ঠান

বাংলাদেশ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৫৮৯

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লেটোগান ও কবিগানের এক বিশেষ সন্ধ্যার আয়োজন করা হয়। আলোচনায় প্রবন্ধ পাঠের পর জাতীয় কবির ঐতিহ্যবাহী পরিবেশনা উপভোগ করেন দর্শকেরা।

শিল্পকলায় নজরুলের লেটোগান ও কবিগানের বিশেষ অনুষ্ঠান

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে লেটোগান ও কবিগানের এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই সন্ধ্যার শুরুতে নজরুলের লোকঐতিহ্য, সৃজনশীলতা ও বিদ্রোহী চেতনা নিয়ে এক প্রবন্ধ পাঠ করা হয়। সরকারি সংগীত কলেজের লোকসংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কমল খালিদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহবাজীন রহমান।

দ্বিতীয় পর্বে ড. কমল খালিদের পরিচালনা ও রূপায়ণে পরিবেশিত হয় লেটোগান ‘অন্ধরাজা’। সায়মা আহমেদ লিজার সার্বিক তত্ত্বাবধানে এতে অংশ নেয় ‘নিমশা লেটোদল’ ও ‘মেদেনীপুর লেটোদল’। পরবর্তীতে জীবন চৌধুরীর পরিচালনা ও রূপায়ণে নজরুলের রচনাভিত্তিক ‘কবির লড়াই’ পরিবেশিত হয়। এতে গীতিযুদ্ধে নামেন কবিয়াল জীবনউড়ে ও কবিয়াল গুমানী বাবু। এতে আরও পরিবেশন করেন জীবন চৌধুরী, বাবুল হোসাইন ও সূত্রধর বা কয়ালীর ভূমিকায় মামুন হোসাইন। দোহার হিসেবে সঙ্গত দেন শান, সৈয়দ মাসুমুর রহমান, জয়ন্ত বিকাশ দাস, মাহমুদা আক্তার রূপা, আরবী ইসলাম স্বর্ণা, জান্নাত আরা শ্যামলী, অনন্যা রায় এবং নারায়ণ দেব।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন