কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে স্কলারশিপের সুযোগ

শিক্ষা ৩ নভেম্বর ২০২৬ ৩০৭২

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ ঘোষণা করেছে। এর মাধ্যমে বিজয়ী প্রার্থীরা স্নাতকে এককালীন ১০ হাজার কানাডীয় ডলার বৃত্তি পাবেন।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে স্কলারশিপের সুযোগ

বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ প্রদান করছে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। এ প্রোগ্রামের আওতায় স্নাতক শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা এককালীন ১০ হাজার কানাডীয় ডলার আর্থিক সহায়তা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের প্রার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

এই অনুদানের ফলে শিক্ষার্থীরা কানাডায় পড়াশোনার পাশাপাশি দেশটির সংস্কৃতি সম্পর্কে জানার বিশেষ সুবিধা পাবেন। আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা প্রমাণ করা আবশ্যক।

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পছন্দের স্নাতক বিষয় নির্বাচন করতে হবে। পরবর্তীতে যোগ্যতার শর্তসমূহ পর্যালোচনা করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের শেষ সময় নির্ধারিত করা হয়েছে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন