ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবার সঙ্গে যোগাযোগ করা কঠিন, জানালেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ৬ আগস্ট ২০২৬ ৪৭৩৭

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইয়ের জনসমক্ষে অনুপস্থিতি ও তাঁর সঙ্গে যোগাযোগের জটিলতা নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবার সঙ্গে যোগাযোগ করা কঠিন, জানালেন প্রেসিডেন্ট

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর মোজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব পাওয়ার পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি, এমনকি বাবার শেষকৃত্যানুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না। ওই একই হামলায় মোজতবা নিজেও আহত হয়েছিলেন। ফলে তিনি বেঁচে আছেন কি না, তা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি ইরানের সরকারপ্রধানের সঙ্গে সর্বোচ্চ ধর্মীয় নেতার সম্পর্কের অবনতি ঘটছে বলেও গুঞ্জন রয়েছে।

এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন যে, এই সময়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি স্পষ্ট করেন যে, দেশের পাল্টা জবাব বা সামরিক পদক্ষেপে মোজতবার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্টের মতে, সর্বোচ্চ নেতার উপস্থিতিই তাঁদের বিদ্যমান পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন