আইনি পথেই সাকিব আল হাসানকে দেশে ফিরতে হবে: আমিনুল
রাজনৈতিক অবস্থানের কারণে সাকিব আল হাসানের স্বাভাবিকভাবে দেশে ফেরার সুযোগ বন্ধ হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা পেলে তিনি হত্যা মামলাসহ সব আইনি পদক্ষেপ মোকাবিলা করতে রাজি আছেন।

রাজনৈতিক অবস্থানের কারণে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন আমিনুল। তিনি জানান, পূর্বে বিষয়টি নমনীয়ভাবে দেখা হলেও এখন আর সে সুযোগ নেই। স্বৈরাচারের সহযোগী হওয়ায় তার আর সহজে ফিরে আসার সুযোগ দেখছেন না তিনি। পূর্বে একজন খেলোয়াড় হিসেবে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা থাকলেও বর্তমানে তাকে আইনি পথ অনুসরণ করেই দেশে আসতে হবে।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে বিগত দুই বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে তিনি দেশে ফিরতে চান। হত্যা মামলাসহ সব ধরনের অভিযোগের আইনি বিচারপ্রক্রিয়া মোকাবিলা করতে তিনি প্রস্তুত রয়েছেন। তিনি দাবি করেন, নিজের জায়গায় তিনি কোনো অন্যায় করেননি।
পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতি আনুগত্যের কথা উল্লেখ করে সাকিব জানান, তারা তাদের দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা মেনে চলেন। দল থেকে যে নির্দেশনা দেওয়া হবে, তারা সেটাই অনুসরণ করবেন।
