NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

চলতি বছরে তিব্বতে ৩.৩ লাখ হেক্টরের বেশি ক্ষয়প্রাপ্ত তৃণভূমি পুনরুদ্ধার করা হবে


শিশির, বেইজিং: প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:১৭ পিএম

চলতি বছরে তিব্বতে ৩.৩ লাখ হেক্টরের বেশি ক্ষয়প্রাপ্ত তৃণভূমি পুনরুদ্ধার করা হবে

 

 


২০২২ সালে তিব্বতে নতুন করে ৭৮ হাজার ৬০০ হেক্টর বনভূমি সৃষ্টি করা হয়েছে এবং ২.৯ লাখের বেশি হেক্টর ক্ষয়প্রাপ্ত তৃণভূমি পুনরুদ্ধার করা হয়েছে। তিব্বতের ৭টি শহরের বায়ুর মান সারা বছরের ৯৯ শতাংশ সময় ভালো ছিল। প্রাকৃতিক পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। 

গেল ৫ বছরে তিব্বত প্রকৃতি সংরক্ষণকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব হিসেবে অনুসরণ করেছে। তিব্বতের ৫০ শতাংশ অঞ্চল প্রাকৃতিক সংরক্ষণের আওতায় রয়েছে। সান চিয়াং ইউয়ান জাতীয় পার্কের থাং বেই এলাকা প্রতিষ্ঠা করা হয়েছে। তিব্বতে  তৃণভূমি ও বনভূমি বেড়েছে এবং মরুকরণ ও বালুকাময়-ভূমি হ্রাস পেয়েছে। বায়ু, পানি ও জমির মান চীনের প্রথম স্থানে রয়েছে। কৃষক ও পশুপালকরা পরিবেশ সংরক্ষণকারীতে পরিণত হয়েছে এবং এ থেকে উপকৃত হয়েছে।

২০২৩ সালে তিব্বতে আরও নতুন করে ৮০ হাজার হেক্টর বনভূমি তৈরি করা হবে এবং ৩.৩ লাখ হেক্টরের বেশি ক্ষয়প্রাপ্ত তৃণভূমি পুনরুদ্ধার করা হবে।সূত্র: শিশির, চায়না মিডিয়া গ্রুপ ( সিএমজি)।