NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

‍‍যারা নেতৃত্ব দেয় তারা এগিয়ে থাকে- কে এম খালিদ


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৮:২৮ পিএম

‍‍যারা নেতৃত্ব দেয় তারা এগিয়ে থাকে- কে এম খালিদ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যারা নেতৃত্ব দেয় তারা সবসময় এগিয়ে থাকে। সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের 'যোসেফাইট কালচারাল ক্লাব' এর নেতৃত্বে ৩০টি বিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসব আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানাই। এর মাধ্যমে স্কুলটি শিক্ষার সঙ্গে সংস্কৃতি ক্ষেত্রেও যে অগ্রগামী তা আরেকবার প্রমাণিত হলো। ছাত্র-ছাত্রীদের নেতৃত্বের গুণাবলী অর্জনের আহবান জানাই। কেননা তারাই আগামী দিনে দেশ ও জাতির কাণ্ডারী। প্রতিমন্ত্রী সকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের 'যোসেফাইট কালচারাল ক্লাব' আয়োজিত দুই দিনব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, তরুণদের নৈতিক অবক্ষয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সংস্কৃতি চর্চা হতে পারে অন্যতম হাতিয়ার। প্রতিমন্ত্রী বলেন, একসময় গ্রামে সকাল হলেই গানের রেওয়াজ শোনা যেতো। নানা কারণে সেটি কমে এসেছে। সেজন্য বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। প্রতিমন্ত্রী এসময় সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত এ ধরনের সাংস্কৃতিক উৎসব আয়োজনের আহবান জানান। সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন বি. গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব নাইমুর রহমান দুর্জয় ও বিশিষ্ট সংগীত শিল্পী সুজিত মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক (প্রশাসন) জ্যোতি এফ গোমেজ।