NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

অতিপ্রাকৃত অরন্যে -- জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৩:১৭ এএম

অতিপ্রাকৃত অরন্যে -- জাকিয়া রহমান

 

অতিপ্রাকৃত অরন্যে

জাকিয়া রহমান

স্বপ্নের অলীক পৃথিবীতে একদিন,

আধো আলো অন্ধকার অরন্যে,

চলেছি কত পথ, আমি যেন উদ্ভ্রান্ত!

জানিনা কত কাল ধরে। 

সময় যেন হিমায়িত চিরকাল,   

নিজ ঠিকানা- এক অজানার উপলব্ধি।  

আমি ছিলাম বড়ই শ্রান্ত!

 

সেথা অতিপ্রাকৃত বৃক্ষরাশির প্রায় নগ্ন বাকলে,

ছিটকে পড়েছিল আলো।

অপরিতৃপ্ত মৃত্তিকার রঁজন ছিল তাম্রাভ!

ক্লেদাক্ত সর্পিল পথ কুহেলী হেঁয়ালিতে,

জানা নেই কোথায় উধাত্ত। 

 

বৃক্ষশাখা ও গ্রন্থি আর নিরবয়ব পাতার সাজে,

ছিল কিছু সবুজ ছোপ আর বিবর্ণতা

আর চতুর্দিক নিষ্প্রতিভ।

কি জানি কিসের অন্বেষণে-

চলেছি আমি এক দিশাহীন পথিক!

লক্ষ্য অনির্দিষ্ট আর আমি সে গোলকধাঁধায় অপ্রতিভ। 

 

সে অবর্ণিত  স্বপ্নের প্রহেলিকা,

মানস পটে আজও আঁকা। 

সঞ্চিত আবেগের অনুরুপ,

সেই দৃশ্য আমি আঁকি এখনো-

ভীতি উদ্ভাবিত সান্নিধ্যে সেই রহস্যময় রূপ।