NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে টাঙ্গাইলে কম্বল বিতরণ


ইলমা চৌধুরী প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:৪৬ এএম

‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে টাঙ্গাইলে কম্বল বিতরণ

 

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র এবং প্রাকৃতিক দুর্যোগ বিশেষকরে বন্যাদূর্গত এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন আসছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল অঞ্চলে দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও নদীভাঙন এলাকার শীতার্ত মানুষের মাঝে গত ২৭ ডিসেম্বর থেকে কম্বল বিতরণ করে আসছে।

আজ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কয়েকটি গ্রামের দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণের দ্বিতীয় পর্যায়ে প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বাংলা’র মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সাধারণ সম্পাদক আবু তাহের, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সরকার, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মোবারক হাসেন ফনি, তামজিদ আহমেদ খান পিয়াস, মোঃ শফিকুল ইসলাম এবং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ সুজন মিয়াসহ অনেকে।

আগামীকাল ১২ জানুয়ারি ২০২৩-এ সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের যমুনা নদীর ভাঙন এলাকার চরপৌলি গ্রামে শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হবে। এরপর ১৩ জানুয়ারি তারিখে হুগড়া ইউনিয়নের যমুনা নদীর ভাঙনের শিকার কয়েকটি গ্রামেও শীতার্ত, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার এই কর্মসূচি সফল করতে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর সভাপতি মো. জাকারিয়া চৌধুরী যুবরাজ এবং প্রধান সমন্বয়কারী, রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমান।