NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জ্যামাইকার স্টার কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে চুরি


সালাউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৬:৫৬ এএম

জ্যামাইকার স্টার কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে চুরি


জ্যামাইকার স্টার কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে চুরি

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউতে কয়েক দিনের ব্যবধানে তিন/চারটি স্টোরে রবারীর (চুরি) ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুন) সকাল সাড়ে আটটার দিকে ১৬৮ ষ্ট্রীট এবং ১৬৮ প্লেসের মাঝে হিলসাইড এভিনিউর উপর অবস্থিত এবং সুপরিচিত স্টার কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে রবারীর ঘটনা ঘটে। এসময় দূর্বৃত্তরা রেষ্টুরেন্টেটির তালা ভেঙে ভিতরে ঢুকে রেজিষ্টারে থাকা প্রায় সাড়ে তিন হাজার ডলার লুট করে নিয়ে যায়। দূর্বৃত্তরা রেজিষ্টারটিও ভাঙচুর করে। খবর ইউএনএ’র। 
হিলসাইড এভিনিউর এলাকাটি বাংলাদেশী ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। দিনে দুপুরে এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ-উৎকন্ঠা বেড়ে গেছে। ঘটনার ব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে। এখানে স্থানীয়  একটি ফোন ও অপর একটি রেষ্টুরেন্টে অনুরূপ চুরির ঘটনা ঘটে।