NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

আদমদিঘীর ছাতিয়ানগ্রামের পাহালোয়ান পাড়া গ্রামের হাকিম পাহালোয়ান ভাইয়ের দাফন অনুষ্টিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৭:৫৮ এএম

আদমদিঘীর ছাতিয়ানগ্রামের পাহালোয়ান পাড়া গ্রামের হাকিম পাহালোয়ান ভাইয়ের দাফন অনুষ্টিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পাহালোয়ান পাড়া গ্রামের নিবাসী হাকিম পাহালোয়ান (৪২) ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহ --- রাজেউন। (২৮ ডিসেম্বর, বুধবার ) বাদ যোহর নামাজ শেষে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়।

উক্ত জানাজার নামাজে শরীক হন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি এবং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), সাংবাদিক আব্দুর রাজ্জাক, আদমদিঘী উপজেলা, ছাতিয়ানগ্রাম ইউ পি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়াও মরহুমের আত্মীয় স্বজন সহ পাহালোয়ান পাড়া ও কালাইকুড়ি এবং কৈকুড়ি গ্রামের ধর্মপ্রান মুসল্লি বৃন্দগন। উক্ত জানাজার নামাজ শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক (আবু) সাহেব, মরহুম হাকিম পাহালোয়ানের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি, গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও তিনি বলেন, হাকিম পাহালোয়ান ভাই আমার নানা/ নানী গ্রামের সন্তান। সে একজন সাদা মনের মানুষ ছিলেন। সর্বদা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। সেই সঙ্গে তিনি একজন সমাজ সেবক ছিলেন, তাকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। আল্লাহ্ পাক তাকে মাফ করে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।