NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

নিউক্লিক অ্যাসিড পরীক্ষা ও কোয়ারেন্টিন বাতিল হচ্ছে চীনে


প্রেমা, বেইজিং: প্রকাশিত:  ১২ জুন, ২০২৬, ১০:৫৭ পিএম

নিউক্লিক অ্যাসিড পরীক্ষা ও কোয়ারেন্টিন  বাতিল হচ্ছে চীনে

 


২৬ ডিসেম্বর সন্ধ্যায় চীনের রাষ্ট্রীয় পরিষদ চলমান মহামারি প্রতিরোধ ব্যবস্থাকে আরও সহজ ও সুবিন্যাস্ত করেছে। দেশের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নভেল করোনা ভাইরাসকে বি-ক্যাটাগরির সংক্রামক হিসেবে গণ্য করার কথা বলেছে। 

ফলে বাইরে থেকে আগত যাত্রীদের চীনে প্রবেশের সময় কেবল ৪৮ ঘণ্টা মেয়াদের নিউক্লিক অ্যাসিড পরীক্ষার নেতিবাচক ফলাফল প্রদর্শন করতে হবে। বিদেশে নিযুক্ত চীনা দূতাবাস বা কনস্যুলেট থেকে স্বাস্থ্য কোড নিতে হবে না। কাস্টমসের নির্দিষ্ট  স্বাস্থ্য ঘোষণা কার্ড পূরণকালে ফলাফল উল্লেখ করতে হবে। এছাড়া, প্রবেশের পরে নিউক্লিক অ্যাসিড পরীক্ষা ও কেন্দ্রীয় কোয়ারেন্টিনও বাতিল করা হবে। 

যাদের স্বাস্থ্য ঘোষণা স্বাভাবিক এবং কাস্টমস বন্দরে রুটিন পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা নেই তাদের সমাজে প্রবেশের জন্য ছেড়ে দেওয়া হবে। আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যাত্রী লোড ফ্যাক্টর সীমাবদ্ধতা বাতিল করা হবে। 

তবে, এয়ারলাইন্সগুলোকে অব্যাহতভাবে অন-বোর্ড মহামারী প্রতিরোধ করতে এবং যাত্রীদের বোর্ডিংয়ের পুরোটা সময় ধরে মাস্ক পরে থাকতে হবে। কাজ ও উৎপাদন পুনরুদ্ধার, ব্যবসা, অধ্যয়ন, পারিবারিক পরিদর্শন ও পুনর্মিলনসহ বিদেশীদের চীনে আসার ব্যবস্থার সুবিন্যাস করে সংশ্লিষ্ট ভিসা সুবিধা প্রদান করা হবে।

পর্যায়ক্রমে নৌ ও স্থলবন্দরে যাত্রীদের প্রবেশ ও প্রস্থান পুনরুদ্ধার করা হবে। আন্তর্জাতিক মহামারী পরিস্থিতি ও বিভিন্ন ক্ষেত্রের পরিষেবা নিশ্চয়তা ক্ষমতা অনুসারে, চীনা নাগরিকদের বাইরে ভ্রমণ পুনরুদ্ধার করা হবে। আগামি ৮ জানুয়ারি থেকে এসব নতুন নিয়ম কার্যকর হবে। সূত্র: প্রেমা,সিএমজি।