NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বাগ’র বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:২৯ এএম

বাগ’র বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত


নিউইয়ক (ইউএনএ): বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ
(বাগ)-এর বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠানে
আমেরিকান জনপ্রতিনিধি ও মূলধারার রাজনীতিকরা বাংলাদেশী
কমিউনিটি বিশেষ করে মুসলিম কমিউনিটির কল্যাণে সম্ভাব্য সকল
প্রকার সাহায্য-সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেছেন,
আমেরিকায় ধর্মীয় বিদ্বেষ নয়, ধর্মীয় সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার
করার মধ্য দিয়ে সকল কমিউনিটিকে এগিয়ে নিতে হবে। এজন্য তারা
অতীতের মতো আগামী দিনেও বাগ এর পাশে থাকার প্রতিশ্রæতি দেন।
বাগ প্রতিষ্ঠার পর থেকেই নিউইয়র্ক সিটি ও ষ্টেট প্রশাসনের সাথে
লবি ডে’র মাধ্যমে স্কুলে হালাল ফুড সরবরাহ, দুই ঈদে হডিডে ঘোষণা
সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী বছর
অর্থাৎ মার্চ-এপ্রিলে নিউইয়র্কের রাজধানী আলবেনীতে পরবর্তী লবি
ডে আয়োজিত হবে বলে বাগ-এর পক্ষ থেকে জানানো হয়।


বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে
আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আমেরিকার
জাতীয় সঙ্গীত পরিবেশন করে নতুন প্রজন্মের ইলহাম আনসারী ও
রুমাইসা আনসারী। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাগ-এর প্রেসিডেন্ট
জয়নাল আবেদীন। আমন্ত্রি অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক
ষ্টেট সিনেটর জন ল্যু, রবার্ট জ্যাকসন ও জেসিকা রামোস, ষ্টেট
অ্যাসেম্বলীম্যান জোহরান কে মামদানী, অ্যাসেম্বলীওম্যান জেসিকা
গঞ্জালেস রোজাস, সিটির ডেপুটি পাবলিক এডভোকেট কাশিফ
হোসাইন, ইমাম আইয়্যুব আব্দুল বারী, কুইন্স ডেমোক্র্যাটিক
পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, ড্রাম এর

নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদ, সিটি কাউন্সিলওম্যান জুলি উন-এর
প্রতিনিধি ফারাহ সালাম, এনওয়াইসি কমিশন অন হিউম্যান রাইটস-
এর রাসেল রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেসিকা গঞ্জালেস রোজাস ও সিটির
ডেপুটি পাবলিক এডভোকেট কাশিফ হোসাইন এর পক্ষ থেকে
কয়েকজন বাগ কর্মকর্তাদের মাঝে সাইটেশন প্রদান করা হয়। সবশেষে
ধন্যবাদ জানান বাগ-এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কামাল ভূইয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগ-এর সেক্রেটারী শাহানা মাসুম ও
মোহাম্মদ খান।