NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

হাই লাইনে কে এই নিঃসঙ্গ নারী?


মিনহাজ আহমেদ প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৫:৫৮ পিএম

হাই লাইনে কে এই নিঃসঙ্গ নারী?

 

মিনহাজ আহমেদ

ইয়র্ক শহরের পশ্চিম দিকে সর্পিল হাডসন নদীর সমান্তরাল  মাথার উপর দিয়ে চলে যাওয়া একটি পরিত্যক্ত রেল লাইন ছিলো। দীর্ঘদিন ওটার কেউ খো‍ঁজ খবর রাখেনি। বিগত দুই দশকের উন্নয়নের হাওয়ায় এখন সেটা একটি মনোরম উদ্যান, নাম হয়েছে হাই লাইন। পুরো স্থানটিকে দৃষ্টিনন্দন সবুজ লতাগুল্ম দিয়ে সাজানো হয়েছে। ফোরটিন স্ট্রিট থেকে থার্টি থার্ড স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এই উদ্যানে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে ওঠা পথিকদের বিশ্রামের জন্য একটু পর পর বেঞ্চ রাখা আছে। ভাবছেন, এটিও বুঝি নিউ ইয়র্কের অন্যান্য উদ্যানের মতো গঞ্জিকা সেবিদের আয্যাখানায় পরিণত হয়েছে! মোটেও না! এখানে ধুমপান বা মদ্যপান নিষিদ্ধ। তবে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থা, আছে পানীয় জলের ঝর্ণা। কয়েকটি ফাস্টফুড রেস্টুরেন্ট ও স্যুভেনির শপও রয়েছে।
সকালে ফটোগ্রাফি সামগ্রির মেগা স্টোর অ্যাডোরমাতে গিয়েছিলাম একটা জিনিস দেখতে। হাতে কিছুটা সময় থাকাতে নিঃসঙ্গ আমিও শতমানুষের ভীড়ে মিশে গেলাম। নাহ্, একদম নিঃসঙ্গ ছিলাম বলে যায়না, সাথে ক্যামেরাটাও ছিল।
বলতে ভুলে গেছিলাম, হাই লাইনে আরও কয়েকবার হাঁটলেও এই নিঃসঙ্গ নারীকে এর আগে কখনও দেখিনি। ইনি হলেন স্বাধীনতার প্রতীক লেডি লিবার্টির রিপ্লিকা। মূল মূর্তিটি আছে লিবার্টি আইল্যান্ড। মূল মূর্তির সাথে এর পার্থক্য হলো, এটির মুখ একটি কার্টুন চরিত্রের মতো।
হাই লাইনে হাঁটতে হাঁটতে শহরটার আরেকটা রূপ আমার চোখে ধরা পড়লো, আমি ছবিতে সেটাই তুলে ধরতে চেষ্টা করেছি। কতটুকু পারলাম, সেটা আপনারাই ভালো বলতে পারবেন!