NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

সান্তাহারে পৌর গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৫:৫১ পিএম

সান্তাহারে পৌর গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :


বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার সান্তাহার পৌরসভার আয়োজনে আধুনিক স্টেডিয়াম মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পৌর শহরের ১নং ওয়ার্ড ফুটবল দল বনাম ৬নং ওয়ার্ড ফুটবল দল আংশগ্রহন করেন। ফুটবল টুর্নামেন্টে ১নং ওয়ার্ড ফুটবল দল ৩-২ ট্রাইবেকার গোলে ৬নং ওয়ার্ড ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয় ১০ হাজার টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা। পৌর গোল্ডকাপ টুর্নামেন্টের সভাপতি সান্তাহার পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল হক (আবু), সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিল আলাউদ্দিন, কামরুল, হুমায়ুন কবির বাদশা, মাহবুবুর আলম প্রমূখ।