NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

বিশ্ব উন্নয়ন উদ্যোগ উত্থাপন করেছে চীন: চাও লি চিয়ান


রুবি,বেইজিং: প্রকাশিত:  ১২ জুন, ২০২৬, ১১:১০ পিএম

বিশ্ব উন্নয়ন উদ্যোগ উত্থাপন করেছে চীন: চাও লি চিয়ান

 

আন্তর্জাতিক:উন্মুক্তকরণ হলো উন্নয়ন ও অগ্রগতির জন্যঅপরিহার্য। চীন অধিকতর হারে ও উচ্চ স্তরের উন্মুক্তকরণ বজায় রাখবে। বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে চালিকাশক্তি যোগানোর লক্ষ্যে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে অবিচল থেকে আরও উচ্চ মানের উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গঠন করবে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান ২৯ নভেম্বর বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
জানা গেছে, বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ মুয়াঙ্গি ওয়াছিরা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চীনের অর্থনীতি অব্যাহতভাবে বিশ্ব অর্থনীতির জন্য প্রাণশক্তি যোগাবে।

সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত ১০ বছর ধরে চীনের অর্থনীতির গড় প্রবৃদ্ধির হার ছিল ৬.৬ শতাংশ, যা বিশ্ব অর্থনীতিতে গড়ে ৩০ শতাংশের বেশি অবদান রেখেছে। গত বছর চীনের জিডিপি’র পরিমাণ ছিল বিশ্ব অর্থনীতির পরিমাণের ১৮.৫ শতাংশ, এবং বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ৬.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। 

তিনি বলেন, চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বৃহত্তম বাণিজ্যিক দেশ। দেশ-বিদেশের নানা কঠিন চ্যালেঞ্জের মুখেও চীনের অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘকালীন স্থিতিশীলতার কোনো পরিবর্তন হয়নি। চীন বরাবরই বিশ্ব সমৃদ্ধি ও উন্নয়নের প্রাণশক্তি ।

তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এপেক নেতাদের ২৯তম অনানুষ্ঠানিক সম্মেলনে বলেছেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে উন্মুক্তকরণ ও সহনশীলতা, সহযোগিতা ও অভিন্ন অর্জন মানব জাতির সঠিক পথ। চীন বরাবরই উন্মুক্ত বিশ্ব অর্থনীতির উদ্যোক্তা এবং পরিচালক। 
চীনা মুখপাত্র বলেন, বিশ্ব উন্নয়ন উদ্যোগ উত্থাপন করেছে চীন। বিভিন্ন দেশের অর্থনৈতিক বন্ধন জোরদার ও চীনের উন্নয়নের সুযোগ শেয়ার এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে চীন। সূত্র: রুবি, সিএমজি।