NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo
ওসিদের উদ্দেশে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

যারা অপরাধের সাথে যুক্ত নয় নিরপরাধ ব্যক্তিকে চার্জশিটভুক্ত করবেন না


যুবরাজ চৌধুরী প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:০৯ এএম

যারা অপরাধের সাথে যুক্ত নয় নিরপরাধ ব্যক্তিকে চার্জশিটভুক্ত করবেন না

 যুবরাজ চৌধুরী চট্টগ্রাম

২০-১১-২০২২ চট্টগ্রাম চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. ফরিদা ইয়াসমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খোন্দকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ বেলাল হোছাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিসেস জিহান সানজিদা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জোনাইদ, জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াছমিন, ম্যাজিস্ট্রেট আইরিন পারভিন, ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাসেম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন, পিবিআই চট্টগ্রাম পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৭ মো. ইকবাল, এএসপি (চট্টগ্রাম জেলা ও মেট্রো) আখতারুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক মুকুল জ্যাতি চাকমা, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ে জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইর্নচার্জগণ। চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী ওসিদের অনুরোধ জানিয়ে বলেন, কাউকে খুশি বা কারো অনুরোধে অপরাধীকে ছেড়ে দিবেন না, নিরাপরাধ ব্যক্তিকে চার্জশিট ভুক্ত করবেন না। তদন্ত সরলরেখায় চলে না। ডানে বায়ে দেখে তদন্ত করবেন। মামলা সঠিক ধারায় এন্ট্রি করবেন পরবর্তীতে ধারায় যেন পরিবর্তন না হয়। এখন অনেক আইন হয়েছে, কোন আইনে কোন মামলা নিবেন বা নিতে হবে জ্ঞান প্রয়োাগ করবেন এবং নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকবেন। তিনি বলেন, ২০২২ সাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ২৩ সালে জাতীয় নির্বাচন, তখন দেশে কঠিন সময় আসতে পারে। আপনারা সঠিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।