NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক


আকাশ: প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:৩৬ পিএম

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক

 


ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ১৬ নভেম্বর স্থানীয় সময় বিকালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, বতর্মানে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। এ অবস্থায়, সবাইকে একযোগে সমস্যার সমাধান ও কঠোর সময় অতিক্রম করতে হবে। বিশেষ করে, বড় দেশসমূহের উচিত দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করা। শান্তি, উন্নয়ন, ও সহযোগিতার চলমান ধারা কেউ থামাতে পারবে না। মানবজাতির ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে।

তিনি বলেন, জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার দৃঢ় সমর্থক চীন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে, জাতিসংঘের সনদ সবাইকে মেনে চলতে হবে এবং সকল দেশের যুক্তিসঙ্গত উদ্বেগকে আমলে নিতে হবে। বতর্মানে বিশ্বের উন্নয়ন-প্রক্রিয়া অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন। এ অবস্থায় সকলের উচিত উন্নয়নকে আন্তর্জাতিক এজেন্ডার কেন্দ্রে রাখা; বৈশ্বিক উন্নয়ন-প্রক্রিয়ায় নতুন প্রাণশক্তি যোগানো; বৈশ্বিক উন্নয়নে অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা; এবং আরও শক্তিশালী, সবুজ, স্বাস্থ্যকর উন্নয়ন বাস্তবায়ন করা। 
সি চিন পিং আরও বলেন, জাতিসংঘের সাথে সহযোগিতা জোরদার করতে এবং জাতিসংঘের সাথে একযোগে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’ ও ‘বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ’ বাস্তবায়নের জন্য কাজ করতে চায় চীন।

চীনা বৈশিষ্টসম্পন্ন আধুনিকায়ন মানবজাতিকে সামনে এগিয়ে নেবে এবং চীনের নতুন উন্নয়ন বিশ্বের জন্য নতুন সুযোগ বয়ে আনবে। চীন সত্যিকারের বহুপক্ষবাদ অনুসরণ করে যাবে এবং দৃঢ়ভাবে জাতিসংঘের কাজকর্ম সমর্থন করবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: আকাশ, সিএমজি।