NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

নবান্ন হৃদয়ের বন্ধনকে গাঢ় করার উৎসবে মাতল নওগাঁবাসী


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৬:২০ এএম

নবান্ন হৃদয়ের বন্ধনকে গাঢ় করার উৎসবে মাতল নওগাঁবাসী

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


 বুধবার,১৬ নভেম্বর ২০২২


নওগাঁর মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। নতুন আমন ধানের মৌ মৌ ঘ্রাণ। চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। ফলন যেমনই হোক কৃষকের মুখে ধান কাটার গান মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা। নতুন ধানের পিঠাপুলি দিয়ে নওগাঁয় পালন করা হচ্ছে নবান্ন উৎসব।

প্রতি বছরের মতো বুধবার (১৬ নভেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় দিনব্যাপী এই নবান্ন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে সকাল থেকেই সমবায় চত্বরে সংস্কৃতিকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ জড়ো হন। নেচে গেয়ে লোকায়ত জীবন ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করছেন তারা। শিল্পীদের কণ্ঠে কখনও একক, কখনো দলীয় গান। কখনও আবার গানের সঙ্গে সমবেত নৃত্য। নানা পরিবেশনা ছাড়াও উৎসবে আগতদের জন্য বসেছে পিঠাপুলির মেলা।

এ উপলক্ষে আজ সকালে শহরের সমবায় চত্বরে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনসহ অন্যান্যরা।

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বলেন, নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি-ধর্ম-বর্ণকে উপেক্ষা করে নবান্নকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। এ যেন সত্যি হৃদয়ের বন্ধনকে আরও গাঢ় করার উৎসব। আমরা প্রতি বছর পহেলা অগ্রহায়ণে এই দিনে নবান্ন উৎসবের আয়োজন করে থাকি। আগামীতেও এই আয়োজন করা হবে।