NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

চীনের প্রেসিডেন্টকে ইন্দোনেশিয়া বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা


জিনিয়া,বেইজিং: প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:২৭ পিএম

চীনের প্রেসিডেন্টকে ইন্দোনেশিয়া বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

 


১৪ নভেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একটি বিশেষ বিমানযোগে বেইজিং থেকে ইন্দোনেশিয়ার বালিদ্বীপে পৌঁছান। তিনি সেখানে জি-টোয়েন্টি শীর্ষনেতাদের সপ্তদশ শীর্ষসম্মেলনে অংশ নেবেন।

স্থানীয় সময় বিকেলে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ বিমান বালির দিন পাছার মুরাহ্‌ রাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রী লুহুত বিনসার পান্ডজৈতান, বালির গভর্নর, এবং অন্যান্য উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ইন্দোনেশিয়ায় চীনের রাষ্ট্রদূত লু খাংও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এ সময় বিমানবন্দরে জাতীয় পোশাক পরা স্থানীয় যুবকরা ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়া নবাদ্য যন্ত্র বাজিয়ে, ইন্দোনেশিয়ান তরুণীরা ঐতিহ্যবাহী বালিনী নৃত্য নেচে, এবং স্থানীয় শিক্ষার্থীরা চীন ও ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা নেড়ে প্রেসিডেন্ট সি-কে অভ্যর্থনা জানায়।

পরে, বিমানবন্দর থেকে নির্ধারিত হোটেলে যাওয়ার পথে, স্থানীয় বাসিন্দারা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে, সি চিন পিং ও তাঁর স্ত্রীকে স্বাগত জানায়। সূত্র: সিএমজি।