NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিজের বিয়েতে এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করলেন জয়পুরহাটের এ্যানি


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০২ পিএম

নিজের বিয়েতে এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করলেন জয়পুরহাটের এ্যানি

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :


বিয়ে মানেই আনন্দ অনুষ্ঠান। ধুমধাম করে মেহেদি, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত। জমকালোভাবে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। আর সেখানে খাদ্যরসিক বাঙালির জন্য থাকবে নানা খাবারের আয়োজন। কিন্তু বিয়ের অনুষ্ঠানে এতিম শিশুদের দাওয়াত দিয়ে এক ব্যতিক্রমী আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী ও তার পরিবার। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণের পাশাপাশি এতিম শিশুদেরকে একবেলা পেট ভরে খাওয়ালেন কনের পরিবার।

ঘটনাটি জয়পুরহাট পৌরশহরে গুলশান মোড় এলাকার একটি বিয়ের। শুক্রবার (১১ নভেম্বর) গুলশান মোড় পাড়ার মো. ইমরান হোসেন মণ্ডলের মেয়ে মোশামীমা নাসরিন এ্যানি বিয়ের পিঁড়িতে বসেছে। জামাই গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. তাহমিদ রহমান। পেশায় তিনি মেরিন অফিসার। রাবির রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এই কনের স্বপ্ন ছিল তার বিয়ে যার সঙ্গেই হোক না কেন, সে তার বিয়েতে এতিমখানার শিশুদের খাওয়াবেন।

এ্যানির সেই স্বপ্ন পূরণ হয়েছে। ধূমধাম আয়োজনে বিয়ে হয়েছে তার। বিয়েতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধবদের মত একই খাবারের মিনু ছিলো এতিম শিশুদের জন্য। এতে এতিম শিশুরা যেমন খুশি, তার সঙ্গে খুশি এ্যানির পরিবার ও তার নতুন শ্বশুর বাড়ির লোকজনও।

এ্যানির বড় ভাই সাজেদুর রহমান সুমন বলেন, ‘ছোট বোনের স্বপ্ন পূরণ করতে পেরেছি। সেই সঙ্গে আমরাও অনেক খুশি এই রকম আয়োজন করতে পেরে। আমরা চেয়েছিলাম রেস্টুরেন্টে দাওয়াত দেওয়া অতিথিদের সঙ্গে ওদের খাওয়ানোর জন্য। কিন্তু পরিবহন ও সড়কের নিরাপত্তা বিবেচনা করে তাদের সেখানে আনা হয়নি। তাই একই খাবার তাদের এতিম খানার আবাসিক হোটেলে পৌঁছে দেওয়া হয়েছিল। পেট পুরে খেয়েছে বাচ্চাগুলো। আমরা খুব খুশি।’

সিদ্দিকীয়া কোরবানিয়া হাফিজিয়া মাদরাসা এতিমখানার শিশুরা ঢাকা মেইলকে বলেন, ‘আমরা যেদিন থেকে শুনেছি, ওই আপুর বিয়েতে দাওয়াত পেয়েছি। সেদিন থেকে আমরা খুশি। বিভিন্ন রকমের ভালো খাবার খেয়েছি আমরা। সবাই তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ তা’আলা আপুদেরকে সুখে রাখুক।’

এদিকে, ব্যতিক্রমী এই বিয়ের আয়োজনে এলাকাবাসীও খুশি। এলাকাবাসী হাবিবুর রহমান বলেন, ‘আমাদের পাড়ার মেয়ে এ্যানি এবং তার পরিবার অনেক ভালো। তারা বিয়েতে যে এতিম শিশুদের জন্য খাওয়ার আয়োজন করেছে, এটা দেখে আমরা খুশি। তাদের থেকে শিখলাম যে, এতিম বাচ্চাদের খাওয়ানোর মধ্যে অন্য রকমের ভালোলাগা বা শান্তি আছে।’

বিয়েতে ভিন্ন রকমের আয়োজনে ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি কাউন্সিলর ওলিউজ্জামান বাপ্পি বলেন, আমার ওয়ার্ডে এমন ভিন্ন বিয়ের আয়োজন হওয়াতে খুশি হয়েছি। শুধু বিয়েতে না, বিভিন্ন রকম অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র ও এতিম শিশুদের খাওয়ানো ও সাহায্য করতে সবার এগিয়ে আসা উচিত। আর এই পরিবারের লোকজন এই রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।’

ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে এই আয়োজনে। অনেকেই প্রশংসা করছেন তাদের এমন ব্যতিক্রমী আয়োজনে।