NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০৪:৪৪ এএম

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন

 

রোম, ০৮ নভেম্বর ২০২২।  বাংলাদেশ দূতাবাস, রোম - এর আয়োজনে ০৮ নভেম্বর ২০২২ তারিখ যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন করা হয়। এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করে।     

 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষ্যে দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম। এরপর এই বিশেষ দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন। অতঃপর‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান ও দূতাবাসের কর্মকর্তাগণ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন যে বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে সর্বোচ্চ আইন, যা স্বল্পতম সময়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় রচিত হয়েছিল। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের গুরুত্ব অপরিসীম। মাত্র এক বছরের কম সময়ে সংবিধান রচনা ও কার্যকর করা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। রাষ্ট্রদূত আরো বলেন, আমাদের সংবিধান আমাদের গর্ব, এর মর্যাদা অক্ষুন্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন যে বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশই উপহার দেননি তিনি দ্রুততম সময়ে একটি সংবিধানও দিয়ে গিয়েছেন।

 অনুষ্ঠানে অন্যান্য আলোচকগণও জাতীয় সংবিধান দিবস-এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।