NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

আদমদীঘিতে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত


Abdur Razzak প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৬:১৯ এএম

আদমদীঘিতে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

রবিবার ৬ নভেম্বর ২০২২

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে মন্দিরে দামোদর উৎসব ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। পরেমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। “দাম”শব্দের অর্থ রশি এবং “উদর” হচ্ছে কোমর। মা যশোদা কতৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীর কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। এই ধারাবাহিকতায় আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে মন্দিরের আয়োজনে গত শনিবার রাত ৮ টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার দামোদর উৎসব ও ঘি-কর্পূরের প্রদীপ প্রজ¦লন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উৎসব অঙ্গনে ভক্তবৃন্দ তিনি বলেন, দামোদর মাস বা কার্তিকমাস সনাতন ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ন মাস। এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এই পূণ্য মাসে ভগবানের উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তবে তার সমস্ত পাপ নাশ হবে। তাই সকল সনাতনীদের এই মাসে প্রদীপ জালানো উচিত।

দামোদর উৎসব ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, যুগ্ম সম্পাদক সমর দাস, বগুড়া সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ রায়, জেলা পুজা উদযাপন কমিরি নেতা অশোক সাহা, রনজিত ঘোষ, সান্তাহার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আবদুল কাদের জিলানী, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, রেলওয়ে মন্দির কমিটির সভাপতি শুভাশীষ ঘোষ, সম্পাদক উত্তম কুমার ঘোষ, সজল ঘোষ, পৌর কাউন্সিলর আলাউদ্দিন প্রমূখ। অপরদিকে উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দিরে শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।