NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার


জামিল সারোয়ার প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০১:১৯ এএম

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার

 

নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ‘বাপা’র ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার’ গত ২৮ অক্টোবর সন্ধ্যায় কুইন্সের বিলাসবহুল একটি পার্টি হলে অনুষ্ঠান হয়।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন এই বর্ণাঢ্য ডিনারের সংক্ষিপ্ত আলোচনা ও অ্যাওয়ার্ড বিতরণ পর্ব শুরু হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসাকালে মেয়র বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে।

 সংগঠনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরীর স্বাগত বক্তব্য রাখেন। বাপার বোর্ড অব ট্রাস্টির সকলকে মঞ্চে ডেকে পরিচিতি পর্বের পর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়। বাপা আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক সম্মাননা পেয়েছেন সিডব্লিউএ লোকাল ১১৮২-এর ভারপ্রাপ্ত প্রশাসক রিকি মরিসন, পিবিএ প্রেসিডেন্ট প্যাট্রিক লিনচ, কমিউনিটি সার্ভিসে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টার,  সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন ট্রাফিক এজেন্ট সৈয়দ উদবা, বছরের সেরা পুলিশ সম্মাননা পেয়েছেন সার্জেন্ট ফুয়াদ হাসান, কমান্ডিং অফিসার অব দ্যা ইয়ার সম্মাননা পেয়েছেন কমান্ডিং অফিসার ৬৯ পুলিশ প্রিসিন্ট ক্যাপ্টেন খন্দকার আদুল্লাহ, চিফ জুডিথ হ্যারিসনকে দেয়া হয়েছে ওম্যান অব দ্যা ইয়ার পদক, ম্যান অব দ্যা ইয়ার পদক পেয়েছেন চিফ জেফ মেডরেই, বছরের হিরোইজম অ্যাওয়ার্ড দেয়া হয়েছে ডিটেকটিভ রিভেরা এবং ডিটেকটিভ মোরা পরিবারকে ।

অতিথির বক্তব্যে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম বলেন, গৌরবে আমার বুকটা ভরে যায়, যখন এই সিটির নানা পর্যায়ের কর্মকর্তাদের কাছে থেকে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সদস্যগণের ব্যাপারে ইতিবাচক মন্তব্য শুনি।

কমিউনিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন বাপা’র সেক্রেটারি লেফটেন্যান্টএকেএম আলম প্রিন্স। বাপা’র ট্রাস্টি মাসুদ রহমান রহমানের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল ও কমিউনিটির জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাজিব ও তৃণিয়া হাসান পরিবেশন করেন মনোজ্ঞ সঙ্গীত। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বিপুল সংখ্যক সংগঠনের সদস্যরা এবং কমিটির নেতৃবৃন্দ। চৌকস আয়োজনে বাপার অনুষ্ঠানে নৈশভোজ ও সাংস্কৃতিক পর্বও ছিল জমজমাট।

আগত অতিথিদের স্বাগত জানান ২য় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, , ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো ট্রেজারার অফিসার মেহেদী মামুন, মিডিয়া লিয়াজন জামিল সারয়ার, কমিউনিটি লিয়াজন অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অফ আর্মস অফিসার সোনিয়া বড়ুয়া, বাপা’র ট্রাস্টি অফিসার জসীম মিয়া, ট্রাফিক সুপারভাইজার মহেউদ্দীন আহমেদ, সার্জেন্ট মুরাদ আহমেদ, , অফিসার সব্বির আহমেদ ও সার্জেন্ট হাসান আহমেদ, ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম, অক্সিলারি লেফটেন্যান্ট সাইদ আলী,  ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিন।সব শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বাপার কর্মকর্তারা র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সমাপনী বক্তব্য দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী।