NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত।


Abdur Razzak প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৬:১৮ এএম

আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত।

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

 শনিবার,২৯ অক্টোবর, ২০২২

“কমিউনিটি মূলমন্ত্র শান্তি শৃঙ্খলাসর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া জেলার আদমদীঘি থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে এক আলোচনা সভা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবদুর রহিম, উপজেলা আঃ লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হক (আবু), সদর ইউ পি চেয়ারম্যান জিল্লুর রহমান, আদমদিঘী থানার এসআই প্রদীপ কুমার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান আবদুল সালাম মাস্টার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, সদর ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নিউইয়র্ক বাংলা ডটকমের বগুড়া প্রতিনিধি এম আব্দুর রাজ্জাক সহ স্হানীয় বিভিন্ন সাংবাদিক বৃন্দ এবং বাবা আদমদীঘি (রহঃ) জামে মসজিদের পেশ ইমাম আল হেলাল জামালী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, আ.লীগ নেতা দিব্যেন্দু কুন্ডু দুলাল, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু, সাকিব আল হাসান প্রমূখ।